Advertisement Placeholder

ব্রাজিলিয়ান অভিনেত্রী ল্যারিসার প্রেমে পড়েছেন আরিয়ান!

বিনোদন ডেস্ক:   |   বুধবার, ০৩ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাজিলিয়ান অভিনেত্রী ল্যারিসার প্রেমে পড়েছেন আরিয়ান!

শাহরুখ খানের ছেলে আরিয়ান খান বরাবরই ক্যামেরাকে এড়িয়ে চলেন। বাবার পথে বিনোদন জগতে পদার্পণ করলেও নিজেকে রেখেছেন ক্যামেরার নেপথ্যে। এবার তারই প্রেমের খবর ভেসে বেড়াচ্ছে বলিপাড়ায়।

ব্রাজিলিয়ান অভিনেত্রী ল্যারিসা বনেসির সঙ্গে আরিয়ানের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এক রেডিট ইউজার সামাজিক মাধ্যমে আরিয়ান-ল্যারিসার প্রেমের গুঞ্জনে ঘি ঢেলেছেন। লিখছেন, ইনস্টাগ্রামে আরিয়ান ল্যারিসার পরিবারের সদস্যদের ফলো করেছেন।

ব্রাজিলিয়ান অভিনেত্রীর মাকে আরিয়ান নিজের ব্র্যান্ডের জ্যাকেট উপহার দিয়েছেন বলে দাবি রেডিট ব্যবহারকারীর। ল্যারিসার ইনস্টা স্টোরিতে তার মাকে দেওয়া আরিয়ানের উপহারের ছবিও শেয়ার করেছেন বলে জানিয়েছেন রেডিট ব্যবহারকারীরা।

ল্যারিসা পেশায় একজন অভিনেত্রী। গুরু রন্ধাওয়ারের ‘সুরমা সুরমা’ মিউজিক ভিডিও, স্টেবিন বেনের মিউজিক ভিডিও এবং এমনকি বিশাল মিশ্রের সঙ্গে একটি অ্যালবামেও কাজ করেছেন আরিয়ানের চর্চিত প্রেমিকা। বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার এবং জন আব্রাহামের সঙ্গে ব্লকবাস্টার গান ‘সুবহা হোনে না দে’-তে ছিলেন ল্যারিসা।

টাইগার শ্রফ, সুরাজ পাঞ্চোলির মতো অভিনেতার সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছেন ল্যারিসা বনেসি। সাইফ আলি খানের ‘গো গোয়া গন’-এ পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি।

আরিয়ানর সঙ্গে এর আগে নাম জড়ায় পাকিস্তানের সাদিয়া খানের। নিউ ইয়ার সেলিব্রেশনের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করতেই আরিয়ান-সাদিয়ার মধ্যে সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছিল।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার