Advertisement Placeholder

অভিনয়ে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক:   |   শুক্রবার, ০৫ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অভিনয়ে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া

জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া শুটিংয়ে ফিরছেন। সম্প্রতি ভারত সফর শেষে লস অ্যাঞ্জেলেসে ফিরেই হলিউডের ‘হেডস অব স্টেট’ সিনেমার কাজ শুরু করেছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রোজেক্টের চিত্রনাট্যের ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা।

গত মাসেই বিরতি পর্বের ইতি টানার খবর দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। জিম পোশাকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লেখেন ‘গোয়িং ব্যাক টু ওয়ার্ক’। ঘোষণার পরই তাঁর অনুরাগীরা শুভেচ্ছাবার্তায় ভাসান তাঁকে।

কিছুদিন আগেই অভিনেত্রীর মেয়ে দুই বছরে পা দিয়েছে। মেয়ে খানিক বড় হওয়ার পর এবার ফের পুরোদমে কাজে ফিরছেন, তাই যেন বুঝিয়ে দিলেন অভিনেত্রী।
ইলিয়া নাইশুলারের পরিচালনায় ‘হেডস অব স্টেট’ সিনেমায় আরও অভিনয় করছেন ইদ্রিস এলবা ও জন সিনা। ফারহান আখতারের পরিচালনায় ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের সঙ্গে ‘জি লে জারা’ সিনেমায়ও দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

এ ছাড়া এবারের অস্কারে মনোনয়ন পাওয়া তথ্যচিত্র ‘টু কিল এ টাইগার’-এর নির্বাহী প্রযোজক হিসেবেও রয়েছেন প্রিয়াঙ্কা।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার