Advertisement Placeholder

ব্রাজিলিয়ান মডেল-শাহরুখ পুত্রের প্রেম গুঞ্জনের নেপথ্যে

বিনোদন ডেস্ক:   |   রবিবার, ০৭ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাজিলিয়ান মডেল-শাহরুখ পুত্রের প্রেম গুঞ্জনের নেপথ্যে

বলিউড সম্রাট শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবনেই বেশি আলোচনায় থাকেন। বড় পর্দায় অভিনয় করে যিনি দর্শকদের ‘রোম্যান্স’-এর শিক্ষা দিয়েছেন, তার ছেলে কাকে মন দিয়েছেন, এ নিয়ে কৌতূহল সবার। তবে বলিপাড়ার কোনো অভিনেত্রী নন, এক মডেলকেই নাকি মন দিয়ে ফেলেছেন শাহরুখ-পুত্র।

বলিপাড়ার অন্দরমহলের খবর, আরিয়ান খানের নতুন বান্ধবী ভারতীয় নন। ব্রাজিলের নাগরিক তিনি। নাম লারিসা বনেসি। এবার এক রাতের পার্টিতে ধরা পড়লেন আরিয়ান-লারিসা।

আরিয়ান-লারিসার প্রেমের গুঞ্জন বের হতে না হতেই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানেই একেবারে অন্য মেজাজে ধরা দিলেন বাদশা-পুত্র।

মার্টিন গ্যারিক্সের পাশে আরিয়ান, আর ঠিক পেছনেই লারিসা। গানের তালে নাচছেন লারিসা। ঘন ঘন উড়ন্ত চুমু ছুড়ছেন আরিয়ানকে। এমন কাণ্ড দেখে হাসি আরিয়ানের ঠোঁটে। যদিও ক্যামেরা দেখতেই সাবধান হয়ে যান তিনি।

সম্প্রতি আরিয়ানের ইনস্টাগ্রামের পাতায় লক্ষ করে দেখা গেছে, তিনি লারিসাকে অনুসরণ করেন। শুধুমাত্র লারিসাকেই নন, তার গোটা পরিবারকেই অনুসরণ করেন বাদশা-পুত্র।

লারিসার সামাজিক মাধ্যমের পাতাতেও উঁকি দিয়েছেন বলিপাড়ার একাংশ। আরিয়ানকে তো বটেই, তার পাশাপাশি শাহরুখ, শাহরুখ-পত্মী গৌরী খান এবং শাহরুখ-কন্যা সুহানাকেও ইনস্টাগ্রাম অনুসরণ করেন লারিসা। আরিয়ানের পুরো পরিবারের সঙ্গে ইনস্টাগ্রামে যোগসূত্র রাখলেও শাহরুখ এবং গৌরী— দু’জনের কেউই লারিসাকে অনুসরণ করেন না। শুধুমাত্র আরিয়ানের বোন সুহানা অনুসরণ করেন লারিসাকে।

শাহরুখ-পুত্রের সঙ্গে ব্রাজিলের এই মডেলের সম্পর্কের গুঞ্জন শুধুই গুজব, না কি রয়েছে কোনও ভিত্তি, তা সময় বলবে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার