Advertisement Placeholder

রাজনীতিতে নেমেই বিলাসবহুল গাড়ির মালিক কঙ্গনা!

বিনোদন ডেস্ক:   |   মঙ্গলবার, ০৯ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজনীতিতে নেমেই বিলাসবহুল গাড়ির মালিক কঙ্গনা!

মাত্র কদিনের অপেক্ষা, তারপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। এবারের নির্বাচনে বিজেপির টিকিট পেয়েছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানৌত।

গত ২৪ মার্চ বিজেপি লোকসভা নির্বাচনে দলের মনোনীত প্রতিনিধিদের পঞ্চম তালিকা প্রকাশ করে। তালিকায় নাম রয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌতের। এ অভিনেত্রী হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পর থেকে আলোচনায় রয়েছেন কঙ্গনা। আর এবার বিলাসবহুল নতুন গাড়ি কিনে আলোচনার জন্ম দিলেন এই অভিনেত্রী। তার সাদা রঙের নতুন গাড়ির ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল।

যদিও এর আগেও একটি মার্সিডিজ ব্র্যান্ডের মেব্যাক এস ৬৮০ গাড়ি কিনেছিলেন অভিনেত্রী, যার দাম ছিল ৩.৬ কোটি টাকা। আর এবার অভিনেত্রী কিনলেন নতুন মার্সিডিজ মেব্যাক জিএলএস গাড়িটি, যার দাম ২.৪৩ কোটি টাকা।

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতিই নতুন গাড়ি করে সেলুনে এসেছিলেন কঙ্গনা রানাউত। গাড়ির রঙের সঙ্গে সাদা রঙের পোশাকেও দেখা যায় তাকে। মার্সিডিস ছাড়াও অভিনেত্রীর গাড়ির কালেকশনের মধ্যে রয়েছে বিএমডাব্লিউ ৭ সিরিজ সহ অডি কিউ থ্রি।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার