Advertisement Placeholder

রাজের সঙ্গে প্রেমের প্রশ্নে যা বললেন মন্দিরা

বিনোদন ডেস্ক:   |   রবিবার, ০৫ মে ২০২৪   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজের সঙ্গে প্রেমের প্রশ্নে যা বললেন মন্দিরা

‘কাজললেখা’ সিনেমায় রাজের বিপরীতে নায়িকা হয়ে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। ঈদে মুক্তি পাওয়া এই সিনেমা নিয়ে রাজের সঙ্গে হলে হলে ঘুরে বেড়াতে দেখা গেছে মন্দিরাকে। ফলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলেও গুঞ্জন বইছে ঢালিউড পাড়ায়। এমন গুঞ্জনের মুখেই মন্দিরা জানিয়ে দিলেন রাজের তার ভালো বন্ধুত্ব। তাদের মধ্যে প্রেম হওয়ার সুযোগ নেই।

সম্প্রতি একটি অনলাইনভিত্তিক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মন্দিরা চক্রবর্তী সিনেমা ও প্রেম নিয়ে সোজাসাপ্টা জবাব দেন । সেখানেই প্রশ্ন করা হয় এখন রাজ-মন্দিরাকে নিয়ে নানা কথা হচ্ছে, সুন্দর একটি প্রেমের গসিপ হলে কেমন লাগবে? ‘এটার জন্য আমার প্রস্তুতি ছিল। গসিপটা তো হবেই।’

রাজ-মন্দিরার প্রেমটা কত দিনের? উত্তরে নায়িকা বলেন, ‘এটা কি হওয়ার ছিল? আমরা খুবই ভালো বন্ধু। প্রেমটা হওয়ার সুযোগ নেই আসলে। বলতে পারি সে আমার খুবই ভালো একজন বন্ধু হয়ে উঠেছে। শুটিংয়ের সময় সে আমার বন্ধু ছিল না; কারণ, তখন আমার সঙ্গে তার বেশি কথা হতো না, খুবই কম। আমাদের শুটিং হচ্ছিল ২০২২ সালে। এখন সে যে লাইফটা কাটাচ্ছে, তখন সে এই লাইফে ছিল না। তার তখন সন্তান হয়েছিল, সবকিছু মিলিয়ে সে তাঁর মতো ছিল। তখন মাত্রই আমাদের প্রথম দেখা।

সহকর্মী হিসেবে যতটা কথা বলার দরকার ছিল, ততটা। কিন্তু সিনেমার প্রচারের সময় বিভিন্ন জায়গায় যাওয়া–আসা। তো থাকে না একজন মানুষের সঙ্গে আপনি নিয়মিত বের হচ্ছেন, কাজে যাচ্ছেন তো আপনার তাঁর সঙ্গে একটি বন্ডিং হয়ে যাবে, এটিই স্বাভাবিক।’ রাজ সম্পর্কে বলেন মন্দিরা।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার