Advertisement Placeholder

টাইটানিক সিনেমার অভিনেতা বার্নার্ড হিল আর নেই

বিনোদন ডেস্ক:   |   সোমবার, ০৬ মে ২০২৪   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টাইটানিক সিনেমার অভিনেতা বার্নার্ড হিল আর নেই

বার্নার্ড হিল

হলিউডের জনপ্রিয় সিনেমা ‘টাইটানিক’ ও ‘লর্ড অব দ্য রিংস’ খ্যাত অভিনেতা বার্নার্ড হিল মারা গেছেন। রবিবার ভোরে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে ৭৯ বছর বয়স হয়েছিল এ অভিনেতার। খবর বিবিসির।

বর্ষীয়ান এ অভিনেতার মৃত্যুর তথ্য তার মুখপাত্র লু কুলসন নিশ্চিত করেছেন সংবাদমাদ্যমকে। তিনি জানান, রবিবার মৃত্যু হয়েছে বার্নার্ড হিলের।

বার্নার্ড হিল ‘টাইটানিক’ ও ‘লর্ড অব দ্য রিংস’ সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেছিলেন। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত অস্কারজয়ী সিনেমা টাইটানিকে ক্যাপটেন এডওয়ার্ড স্মিথ এবং লর্ড অব দ্য রিংসে কিং থিওডেনের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। পৃথক দুটি চরিত্রের মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন বার্নার্ড হিল। এ অভিনেতা যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বাসিন্দা।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার