Advertisement Placeholder

এবার সত্যি সত্যিই বিয়ে করতে চান সোনাক্ষী!

বিনোদন ডেস্ক:   |   মঙ্গলবার, ১৪ মে ২০২৪   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার সত্যি সত্যিই বিয়ে করতে চান সোনাক্ষী!

নেট দুনিয়ায় এই মুহূর্তে চর্চার কেন্দ্রে সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’। সম্প্রতি কপিল শর্মার শোতে ‘হীরামান্ডি’র জন্য হাজির হয়েছিলেন সোনাক্ষী সিনহা, রিচা চড্ডা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, সানজিদা শেখ ও শারমিন সেগাল। এই এপিসোডেই কথা ওঠে বিয়ে নিয়ে।

৩৬ বছর বয়সী সোনাক্ষী জানান, কীভাবে তার সমসাময়িক অভিনিয়শিল্পীরা একের পরে এক বিয়ে করছেন। এখনও আমার বিয়ে হল না।

তাৎক্ষণিক কপিল সোনাক্ষীকে মনে করিয়ে দেন আলিয়া ভাট ও কিয়ারা আদভানিও বিয়ে করে ফেলেছেন। উত্তরে সোনাক্ষী বলেন, ‘কেন কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছেন? এরপর কপিলকে দেখিয়ে অন্যদের অভিনেত্রী বলেন, ‘ও জানে, আমি সত্যিই বিয়ে করতে চাই।’

‘হীরামান্ডি’র অভিনেত্রীদের নিয়ে সোনাক্ষী বলছেন, ‘আমাদের ‘হীরামন্ডি’র কাজ শেষ হয়েছে। আমার এখনও বিয়ে হয়নি। শারমিনেরও বিয়ে হয়ে গেল।’ মজা করেই মনীষা মনে করিয়ে দেন, ‘আর রিচারও বিয়ে হয়ে গিয়েছে। ও এবার মা হতে চলেছে।’

উল্লেখ্য, সোনাক্ষী অভিনেতা জাহির ইকবালের সঙ্গে সম্পর্কে আছেন। গেল বছর আংটি পরা একটি ছবি পোস্ট করেছিলেন সোনাক্ষী। তখনই গুঞ্জন আরও বেড়ে যায়। তবে বিয়ে নিয়ে খোলাসা করেন নি তারা দুজনেই।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার