Advertisement Placeholder

ফের বাংলাদেশের গানে কণ্ঠ দিলেন কুমার শানু

বিনোদন ডেস্ক:   |   বুধবার, ২৭ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফের বাংলাদেশের গানে কণ্ঠ দিলেন কুমার শানু

আবারও বাংলাদেশের গানে কণ্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক কুমার শানু। গানটির শিরোনাম ‘প্রেম কাহিনি’। এর কথা লিখেছেন বাংলাদেশের গীতিকবি রিপন মাহমুদ।

২৫ জুলাই কলকাতায় গানটির রেকর্ডিং হয়েছে। এটির সংগীত পরিচালনা করেছেন সেখানকারই পল্লব গৌতম। প্রস্তুতি চলছে গানটির দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণের। যার শুটিং হবে ভারতের জম্মু-কাশ্মির অঞ্চলের বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্য স্থান লাদাখে। ভিডিওটি নির্মাণ করছেন ঢাকার এমএইচ রিজভী। তাতে অভিনয় করছেন ঢাকার মডেল সাজ্জাদ চৌধুরী ও কলকাতার এক অভিনেত্রী।

গানটি রেকর্ডিং শেষে কুমার শানু এক ভিডিও বার্তায় বলেন, ‘গানটির কথা ও সুর আমার অসম্ভব পছন্দ হয়েছে। গেয়ে তৃপ্তি পেলাম। জেনেছি এটির ভিডিও হবে বিখ্যাত লোকেশন লাদাখে। আশা করছি দারুণ কিছু হবে।’

কুমার শানুর জন্য লিখতে পেরে দারুণ উচ্ছ্বসিত গীতিকার রিপন মাহমুদ। তিনি বলেন, ‘এটা আমার কাছে স্বপ্নের মতো ঘটনা। ভাবিনি কখনও এমন কিংবদন্তির কণ্ঠে আমার লেখা গান উঠবে। এর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সানু স্যার ও গৌতম দার প্রতি। আর বিশেষ ধন্যবাদ এমএইচ রিজভী ভাইকে। আশা করছি গানটি প্রকাশের পর সবাই পছন্দ করবেন।’

উল্লেখ্য, এর আগে রিপন মাহমুদের কথায় প্রিন্স হাবীবের কণ্ঠে ‘এক দেহেতে’, আকাশ মাহমুদের কণ্ঠে ‘টাকার মেশিন’ গানগুলো আলোচনায় আসে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার