Advertisement Placeholder

সুবাহর যৌতুকের মামলায় খালাস পেলেন ইলিয়াস

বিনোদন ডেস্ক:   |   বুধবার, ২৭ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুবাহর যৌতুকের মামলায় খালাস পেলেন ইলিয়াস

যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবহার করা মামলায় খালাস পেয়েছেন কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইন। ঢাকার সাত নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাবেরা সুলতানা খানম বুধবার (২৭ জুলাই) এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ২৫ জুলাই সাক্ষ্যগ্রহণ, আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত বুধবার রায়ের জন্য দিন ধার্য রাখেন। এদিন ঢাকার সাত নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাবেরা সুলতানা খানমের আদালতে সাক্ষ্য দিতে এসে সুবহা জানান, উভয় পরিবারের মধ্যে বিষয়টি আপোষ-মীমাংসা হয়েছে। একইসঙ্গে ইলিয়াসের বিরুদ্ধে আর মামলা না চালানোর কথাও জানান মামলার বাদী সুবহা।

২০২১ সালের ১ ডিসেম্বর ইলিয়াস ও সুবহার বিয়ে হয়েছিল। চলতি বছরের ৩ জানুয়ারি সুবহা রাজধানী বনানী থানায় ইলিয়াসের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে মামলা করেন সুবহা। তদন্ত শেষে গত ২২ ফেব্রুয়ারি ইলিয়াসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তেজগাঁও নারী সহায়তা ও তদন্ত বিভাগ।

এরপর ২২ মার্চ ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গত ১৯ জুন একই আদালত ইলিয়াসকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করারও আদেশ দেন।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার