Advertisement Placeholder

আইপিএল জিতেই নতুন ছবির কাজ শুরু করে দিয়েছেন শাহরুখ!

বিনোদন ডেস্ক:   |   রবিবার, ০২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আইপিএল জিতেই নতুন ছবির কাজ শুরু করে দিয়েছেন শাহরুখ!

দীর্ঘ পাঁচ বছরের লম্বা বিরতির পর স্ক্রিনে ফিরে বক্স অফিসে রাজত্ব করেছেন শাহরুখ খান। ২০২৩ সাল থেকে পরপর দুটি ১০০০ কোটির ছবি সিনেপ্রেমীদের উপহার দিয়েছেন। এছাড়া প্রথমবার রাজু হিরানির সঙ্গে জুটি বেঁধে ডাঙ্কি- করেছেন যে কিং খান ম্যাজিক অব্যাহত রয়েছে।

অতিরিক্ত কাজ করে খানিক ক্লান্ত ছিলেন বাদশা। তাই লম্বা ছুটি নিয়েছিলেন। গত দু-মাস যাবত শাহরুখের যাবতীয় ধ্যানজ্ঞান ছিল কেকেআর। গত সপ্তাহেই তিন নম্বর আইপিএল ট্রফি ঘরে এনেছে তার দল। এর মাঝেই নতুন চমক শাহরুখের।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল শাহরুখের একটি ছবি। যা দেখে অনুরাগীরা নিশ্চিত এই মুহূর্তে স্পেনে রয়েছেন এ তারকা। ছবি দেখে অনুমান করা হচ্ছে, সুজয় ঘোষ পরিচালিত আসন্ন ছবি ‘কিং’-এর শ্যুটিং শুরু করে ফেলেছেন তারকা।

এক্স-এর এক ব্যবহারকারী শাহরুখের একটি ছবি পোস্ট করে দাবি করেন, এটি কিং-এর সেট থেকে ফাঁস হওয়া ছবি। পোস্টটিতে আরও দাবি করা হয়েছে অভিনেতা স্পেনে এই প্রোজেক্টের শুটিং শুরু করেছেন।

ছবিতে শাহরুখকে বেশ কয়েকজন লোকের সঙ্গে কথোপকথনে মগ্ন থাকতে দেখা যাচ্ছে। স্মার্ট নীল স্যুটে একদম রাজকীয় লুকে কিং খান। নীল পানি এবং পাহাড়ের মোড়া স্পেনের নৈসর্গিক সৌন্দর্য ছবিতে বিদ্যমান।

তবে এই ছবিটি আদেও কিং-এর শ্যুটিংয়ের কিনা অথবা সত্যিই শাহরুখ এই মুহূর্তে স্পেনে আছেন কিনা সেই নিয়ে এখনও নির্মাতারা কিছু জানাননি।

গত সপ্তাহে সুহানাকে নিয়ে মুম্বাই ছেড়েছিলেন শাহরুখ। ৩০ মে কলকাতা নাইট রাইডার্স আইপিএল শিরোপা জয়ের পর শাহরুখ ও তার পরিবার ও ম্যানেজার পূজা দাদলানিকে মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে দেখা যায়।

বিমানবন্দরে একই গাড়িতে করে আসতে দেখা যায় আরিয়ান ও সুহানাকে। তাদের সঙ্গে ছিলেন গৌরী খান, পূজা এবং তাদের গোটা টিম। মনে করা হচ্ছিল, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন শাহরুখ।

শাহরুখ সপ্তাহ খানেক আগে জানিয়েছিলেন, জুলাই-অগস্টে তিনি তার পরবর্তী ছবির শুটিং শুরু করবেন। গত সপ্তাহে, ভক্তরা আঁচ করতে পেরেছিল যে অভিনেতা তার পরবর্তী ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিংয়ের স্ক্রিপ্ট শাহরুখের চেয়ারের পাশের টেবিলে দেখতে পায় ঈগল চোখের ভক্তরা।

সূত্রের খবর, কিং ছবিতে প্রথমবার মেয়ে সুহানা খানের স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ, এই ছবিতে ডনের ভূমিকায় থাকবেন শাহরুখ। গত বছর নেটফ্লিক্স ইন্ডিয়ায় দ্য আর্চিস দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন শাহরুখ কন্যা। তবে এবার রুপোলি পর্দায় নতুন শুরু সুহানার।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার