Advertisement Placeholder

এবার অনলাইন বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে পরীমণি

বিনোদন ডেস্ক:   |   মঙ্গলবার, ০৪ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার অনলাইন বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে পরীমণি

বাংলাদেশের আইনে যেকোনো ধরনের জুয়া ও বাজি ধরা নিষিদ্ধ। প্রচার-প্রচারণায়ও নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞার মধ্যেই চিত্রনায়িকা অপু বিশ্বাস, মাহিয়া মাহিকে জুয়ার প্রচারে দেখা গেছে। সেই ধারাবাহিকতায় এবার জুয়ার প্রচারের সঙ্গে যুক্ত হয়েছেন চিত্রনায়কা পরীমণিও।

জুয়ার প্রতিষ্ঠানের পণ্যদূত হিসেবে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন এই নায়িকা। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি অনলাইন বেটিং (জুয়া) প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্র প্রকাশ করেছেন পরী।

জুয়ার প্রতিষ্ঠানের পণ্যদূত হিসেবে নাম লেখালেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। প্রতিষ্ঠানটির একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবেও দেখা গেছে তাঁকে। যে বিজ্ঞাপনে ক্রিকেট ম্যাচ চলাকালে বাজি ধরে অর্থ লাভের জন্য দর্শকদের প্রলুদ্ধ করতে দেখা গেছে পরীকে। ফেসবুকে পরীমনির অনুসারীর সংখ্যা ১ কোটি ৬০ লাখের বেশি।

অভিযোগের বিষয়ে পরীমনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর সাড়া পাওয়া যায়নি।

এদিকে, অনলাইনে জুয়ার বিস্তার নিয়ে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ (টিআইবি) বিভিন্ন সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা পাচার করা হচ্ছে বলেও দাবি করেছে টিআইবি।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার