Advertisement Placeholder

রায়বেরেলি আসন : রাহুলের কাছে হার মেনে নিলেন বিজেপির দীনেশ

বিশ্ব ডেস্ক   |   মঙ্গলবার, ০৪ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রায়বেরেলি আসন : রাহুলের কাছে হার মেনে নিলেন বিজেপির দীনেশ

ভারতের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের রায়বেরেলি আসনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে পরাজয় স্বীকার করে নিয়েছেন বিজেপির প্রার্থী দিনেশ প্রতাপ সিং।

মঙ্গলবার (৪ জুন) স্থানীয় সময় সকাল ৮টায় লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। ইন্ডিয়া টুডের দুপুর ১টা ৪২ মিনিটে হালনাগাদ তথ্য অনুযায়ী, রাহুল গান্ধীর কাছে দিনেশ পরাজয় স্বীকার করেন।

ভোট গণনা চলাকালীন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন দিনেশ। এতে তিনি রায়বেরেলির জনগণের কাছে ক্ষমা চান। বলেন, তার দলের সদস্যরা কংগ্রেসের এই ঘাঁটিতে (রায়বেরেলি) বিজেপির জয় নিশ্চিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। কিন্তু জনগণের রায় দেওয়ার বিষয়টি তার দলের সদস্যদের হাতে ছিল না।

ভারতের নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুসারে, কংগ্রেসের রাহুল এই আসনে বিজেপির দিনেশের চেয়ে দুই লাখের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন। এ পর্যন্ত রাহুলের প্রাপ্ত ভোট ৩ লাখ ৬০ হাজার ৯১৪। দিনেশের প্রাপ্ত ভোট ১ লাখ ৫৯ হাজার ৮৭০।

ফেসবুক পোস্টে দিনেশ বলেন, তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে রায়বেরেলির জনগণের সেবা করেছেন। এই সেবাকালে যদি তার চিন্তা, কথা বা কাজে কোনো ভুল হয়ে থাকে কিংবা তিনি কাউকে আহত করে থাকেন, তাহলে তিনি ক্ষমা চান।

রায়বেরেলি কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত। গত ২০ মে এই আসনে ভোট হয়।

এর আগে গত ১৯ এপ্রিল শুরু হয় ভারতের লোকসভা নির্বাচন। শেষ হয় ১ জুন।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার