Advertisement Placeholder

নির্বাচনে তৃতীয়বারের মতো জয়ের পর যা বললেন দেব

বিনোদন ডেস্ক:   |   বুধবার, ০৫ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নির্বাচনে তৃতীয়বারের মতো জয়ের পর যা বললেন দেব

দীর্ঘ দেড় মাস ধরে চলা লোকসভা নির্বাচনী কার্যক্রমের পর ফলাফল ঘোষণা করা হয়েছে। এবার ভারতের লোকসভা নির্বাচনে ভোটের মাঠে লড়েছেন একাধিক তারকা। শেষ পর্যন্ত তাদের অনেকেই হেসেছেন বিজয়ের হাসি। টলিউডের সুপারস্টার দেব এবারও ভোটের মাঠে মন জয় করেছেন সবার। ফলাফল, টানা তৃতীয়বারের মতো নির্বাচনে জয় পেলেন এই তারকা।

টলিউডের আরেক নায়ক হীরণনকে বিপুল ভোটে হারিয়েছেন দীপক অধিকারী দেব। তার প্রতিই আস্থা রেখেছে জনতা।

নির্বাচনে জয়ের পর নিজের প্রথম প্রতিক্রিয়া জানিয়ে দেব বলেন, ‘গত ৩ বছর আমার পেছনে সিবিআই লাগানো হয়েছিল। ব্ল্যাকমেইল হতে হয়েছে আমাকে। যারা চোর, তাদের ধরুক। আমার ঘাটাল কেন্দ্রের মানুষ সব জবাব দিয়েছে। গোটা দেশ জবাব দিয়েছে। এই ক্রেডিট দিদির, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই জয়টা আমার দলের কর্মী-সমর্থকদের। দায়িত্ব আরো বাড়ল। ভারতবর্ষজুড়ে যেভাবে রেজাল্ট ওলটপালট হলো, ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হওয়ার পথ সুপ্রশস্ত হল।’

প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে উদ্দেশ করে দেব বলেন, আমাকে জেতানোর নেপথ্যে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়েরও অবদান রয়েছে। উনি যেভাবে প্রচারের ময়দানে নোংরা রাজনীতি করেছেন, কুৎসা রটিয়েছেন, ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ সেটা ভালোভাবে নেয়নি। সেই জন্য এখানে তৃণমূলের ভোটের মার্জিনটা এ বছর বেড়েছে।

এ বারের ভোটে প্রার্থী হতেই ‘নারাজ’ ছিলেন দেব। নিজেই প্রকাশ্যে সে কথা বলেছিলেন। কিন্তু তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেই তিনি মত বদলান। শুধু তা-ই নয়, ভোটপ্রচারের শুরু থেকেই স্বভাবসিদ্ধ গণ্ডির বাইরে গিয়ে হাঁটা শুরু করেছিলেন দেব। কোনও সময় অভিজ্ঞ নেতার মতো দলীয় কর্মী, নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছে, কখনও আবার কোন্দল থামিয়ে হাতে হাত মিলিয়ে পথ চলার বার্তাও দিয়েছেন।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার