Advertisement Placeholder

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কাল যাচ্ছেন নয়াদিল্লি

প্রতিদিন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কাল যাচ্ছেন নয়াদিল্লি

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর স্পিচরাইটার এম নজরুল ইসলাম বাসসকে বলেন, প্রধানমন্ত্রী আগামীকাল বিকেল ৪টায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে ৯ জুন দুপুরে দেশে ফিরবেন।

এর আগে বুধবার (৫ জুন) টেলিফোনে কথোপকথনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। শেখ হাসিনা আমন্ত্রণ গ্রহণ করেন।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার