Advertisement Placeholder

নিরাপত্তারক্ষীর চড়ের ঘটনা নিয়ে এবার মুখ খুলছেন কঙ্গনা

বিনোদন ডেস্ক:   |   শুক্রবার, ০৭ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিরাপত্তারক্ষীর চড়ের ঘটনা নিয়ে এবার মুখ খুলছেন কঙ্গনা

ভারতের হিমাচল প্রদেশের মান্ডির সদ্য নির্বাচিত সংসদ সদস্য বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত হেনস্থার শিকার হয়েছেন চন্ডীগড় বিমানবন্দরে। এক সিআইএসএফের নিরাপত্তাকর্মীর কাছে নাকি সর্বসমক্ষে চড় খেয়েছেন এই তারকা। লোকসভা নির্বাচনে জয় পাওয়ার দুদিন না যেতেই গতকাল বৃহস্পতিবারের এ ঘটনায় নতুন করে আলোচনায় কঙ্গনা। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

কঙ্গনা বলেন, ‘আমি নিরাপদ আছি। সিকিউরিটি চেকিংয়ের সময়ই এই ঘটনা ঘটে। সেখানে আমার কাজ শেষ হওয়া পর্যন্ত ওই নারী অপেক্ষা করছিলেন যে, কখন আমি তার সামনে দিয়ে যাব। হঠাৎ পাশ থেকে আমার গালে চড় মারেন এবং গালি দিতে শুরু করেন। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, কেন তিনি এই কাজ করলেন? তিনি জবাবে কৃষক আন্দোলনের কথা টেনে আনলেন। আমি মনে করি পাঞ্জাবে যে সন্ত্রাসবাদ দেখা যাচ্ছে সেটা আমরা কীভাবে সামাল দিবো এটাই আমাদের ভাবনার বিষয়।

এদিকে, কুলবিন্দর কৌর নামের ওই নারী সিআইএসএফ সদস্যকে বহিষ্কার করেছে সিআইএসএফ। সংস্থাটির একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, ওই নারীর বিরুদ্ধে স্থানীয় পুলিশ থেকে থানায় এফআইআর করার নির্দেশ দেয়া হয়েছে। এ ঘটনায় ওই নারী সিআইএসএফ সদস্য জানিয়েছেন, কৃষক আন্দোলনের সময় কঙ্গনা যে মন্তব্য করেছিলেন, তা একদমই পছন্দ হয়নি তার। তাকে বলতে শোনা যায়, তিনি (কঙ্গনা) কি সেখানে বসেছিলেন, যে মন্তব্য করেছিলেন? আমার মা ওই আন্দোলনে বসেছিলেন।
উল্লেখ্য, ২০২১ সালে ভারতের দিল্লিসহ বিভিন্ন জায়গায় মোদি সরকারের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন করেন কৃষকরা। পাঞ্জাব থেকে আসা কৃষকরা দিল্লিতে প্রায় এক মাস ধরনা দেন। ওই সময় আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে একের পর এক আক্রমণাত্মক টুইট করেন কঙ্গনা। তিনি বলেছিলেন- ‘১০০ টাকার জন্য দিল্লির রাস্তায় বসে কৃষকরা।’ আবার ওই কৃষকদের খালিস্তানিও বলেছিলেন কঙ্গনা। এ কারণে একবার পাঞ্জাবে কঙ্গনার গাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছিলেন কৃষকরা। এবার সেই পুরনো বক্তব্যের কারণেই তাকে চড় মেরেছেন ওই নারী সিআইএসএফ সদস্য।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার