Advertisement Placeholder

নতুন উচ্চতায় নুসরাত ভারুচা

বিনোদন ডেস্ক:   |   শনিবার, ০৪ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নতুন উচ্চতায় নুসরাত ভারুচা

বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা অভিনীত নতুন সিনেমা ‘জনহিত মে জারি’ মুক্তি পাবে ১০ জুন। সম্প্রতি এই সিনেমার প্রচারে ভারতের জয়পুর গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে এই অভিনেত্রী নাচের রেকর্ড গড়লেন। ভারতের একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, জয়পুরের প্রায় ৬ হাজার নারীকে সঙ্গে নিয়ে ‘পদ্মাবত’ সিনেমার ‘ঘুমার’ গানে নেচেছেন তিনি।

‘ঘুমার’ গানের সঙ্গে নাচার জন্য রাজস্থানের ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন নুসরাত। তাঁর সঙ্গের নারীরাও রাজস্থানি পোশাকের সঙ্গে অভিনেত্রীর সঙ্গে পা মেলান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাতের সেই নাচের ভিডিও প্রকাশের পরপর তা ভাইরাল হয়। ‘জানহিত মে জারি’ ছবির গল্পে দেখানো হয়েছে একজন গৃহবধূর ঘরের বাইরে কাজ করা নিয়ে শ্বশুরবাড়ির সঙ্গে লড়াই।

নুসরাতকে এই ছবিতে মধ্যপ্রদেশের এক তরুণীর চরিত্রে দেখা যাবে, যেখানে তিনি সামাজিক প্রতিরোধ সত্ত্বেও জীবিকা নির্বাহের জন্য জন্মবিরতিকরণ সামগ্রী বিক্রি করেন, যা তাঁর পরিবার, শ্বশুরবাড়ি এবং সমাজকে ব্যাপকভাবে সম্মানহানি করে। ছবিতে নুসরাত ভারুচা ছাড়াও অভিনয় করেছেন পাভেল গুলাটি, আন্নু কাপুর এবং পরিতোষ ত্রিপাঠি। এখন নুসরাতের হাতে রয়েছে ‘রাম সেতু’ এবং ‘সেলফি’ ছবির কাজ। এগুলোর মধ্যে ‘রাম সেতু’ ছবিতে তাঁর সহশিল্পী অক্ষয় কুমার আর ‘সেলফি’ ছবিতে তিনি কাজ করছেন ইমরান হাশমি এবং ডায়না পেন্টির সঙ্গে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার