Advertisement Placeholder

বচ্চন পরিবারে অশান্তি এড়াতে কী সিদ্ধান্ত নিলেন অভিষেক?

বিনোদন ডেস্ক:   |   বুধবার, ১৯ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বচ্চন পরিবারে অশান্তি এড়াতে কী সিদ্ধান্ত নিলেন অভিষেক?

বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। বিগত এক বছর ধরে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে বলিউডের আনাচে-কানাচে শোনা যাচ্ছে এ তারকা দম্পতির মধ্যে সম্পর্ক ভাল নেই। এদিকে শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে নাকি কিছুতেই সবকিছু মানিয়ে নিয়ে থাকতে পারছেন না ঐশ্বরিয়া রাই। মেয়ে আরাধ্যাকে নিয়ে নাকি মায়ের কাছেই থাকছেন এ অভিনেত্রী।

এরই মধ্যে এসেছে এক নতুন খবর। মুম্বাইয়ের বোরিভালি এলাকার ওবেরয় রিয়েলিটির ওবেরয় স্কাই সিটি প্রজেক্টে ১৫.৪২ কোটি টাকায় ছয়টি অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিষেক বচ্চন।

এ নিয়ে অনুরাগীদের মাঝে গুঞ্জন উঠেছে পরিবারে অশান্তি এড়াতে স্ত্রী-কন্যাকে নিয়ে আলাদা থাকার জন্য অ্যাপার্টমেন্ট কিনেছেন। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে অভিষেক বচ্চন বা ঐশ্বরিয়া রাই কেউ কিছু বলে নি।

নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৮ মে এই ছয়টি অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রেশন করা হয়েছে এবং রয়েছে ১০টি গাড়ি পার্কিং করার স্পেস। ছয়টি অ্যাপার্টমেন্টের মধ্যে দুটি অ্যাপার্টমেন্টের আয়তন ২৫২ বর্গফুট, দুটি অ্যাপার্টমেন্টের আয়তন ১১০০ বর্গফুট (কার্পেট) এবং বাকি দুটি অ্যাপার্টমেন্টের পরিমাপ ১০৯৪ বর্গফুট।

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন এর আগেও ওবেরয় রিয়েলটি দ্বারা নির্মিত অ্যাপার্টমেন্টগুলিতে বিনিয়োগ করেছেন। ২০২১ সালের অগস্টে ওবেরয় রিয়েলিটির ওবেরয় ৩৬০ ওয়েস্ট প্রকল্পে মুম্বাইয়ের একটি অ্যাপার্টমেন্ট ৪৫.৭৫ কোটি টাকায় বিক্রি করেছিলেন অমিতাভ বচ্চন। ২০১৪ সালে তিনি ৪১ কোটি টাকারও বেশি দিয়ে অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ২০শে এপ্রিল বিয়ে করেছিলেন এ তারকা দম্পতি। চার বছর পর ২০১১ সালের নভেম্বরে তাদের কোল জুড়ে আসে মেয়ে আরাধ্যা। মেয়েকে ঘিরেই এখন ঐশ্বরিয়ার গোটা জগৎ। কিছুদিন আগে মেয়ের সঙ্গেই কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার