Advertisement Placeholder

বিয়ের পর ধর্ম বদলাবেন সোনাক্ষী!

বিনোদন ডেস্ক:   |   রবিবার, ২৩ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিয়ের পর ধর্ম বদলাবেন সোনাক্ষী!

রবিবার (২৩ জুন) বিয়ের পিঁড়িতে বসছেন ভারতীয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তবে বলিউডের এক সেলেব্রেটির বিয়ে নিয়ে যতটা আলোড়ন তৈরি হওয়ার কথা তার থেকেও বেশি বিতর্ক তৈরি হচ্ছে। প্রথমে তো অভিনেত্রীর বাবা মেয়ের বিয়েতে থাকবেন কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। এবার সামাজিক মাধ্যমে আলোচনা চলছে এই নিয়ে যে, বিয়ের পর সোনাক্ষী ধর্ম বদলাবেন কি না?

সম্প্রতি সালমান খানের পার্টিতেও প্রেমিক জাহিরের সঙ্গে হাজির হয়েছিলেন সোনাক্ষী। তবে কখনোই তারা তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি। এখন যখন বিষয়টি সামনে এলো তখন শুরু হয়েছে ধর্ম নিয়ে আলোচনা। তবে সত্যিই সোনাক্ষী নিজের ধর্ম বদলাবেন কি না, তা নিয়ে জবাব দিয়েছেন জাহিরের বাবা।

তিনি বলেন, বিয়ে মানে মনের মিলন, এর সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। সোনাক্ষী বিয়ের পর কোনভাবেই ধর্ম বদলাবেন না। সব মানুষ এক, কেউ নিজের ভগবানকে আল্লাহ বলেন, কেউ গড বলেন। তবে দিনের শেষে মানবতাই বড়।

সম্প্রতি কপিল শর্মার শোতে এসেছিলেন সোনাক্ষী। সেখানে কপিল আচমকাই অভিনেত্রীকে বিয়ে নিয়ে জিজ্ঞাসা করে বসেন। সোনাক্ষী সোজাসাপটা উত্তর দেন, “আমি কিন্তু বিয়ে করতে একেবারে তৈরি।” যদিও জাহিরের প্রসঙ্গ এড়িয়ে যান সোনাক্ষী।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার