Advertisement Placeholder

প্রকাশ্যে সোনাক্ষী-জাহিরের বিয়ের ছবি

বিনোদন ডেস্ক:   |   সোমবার, ২৪ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রকাশ্যে সোনাক্ষী-জাহিরের বিয়ের ছবি

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাত পাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ২৩ জুন সন্ধ্যায় কাগজে-কলমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই জুটি।

আগে থেকেই সাদা পোশাকে বিয়ের আসরে উপস্থিত হওয়ার পরিকল্পনা ছিল সোনাক্ষী-জাহিরের। সেই পরিকল্পনামাফিক সাদা শাড়িতে সেজেছিলেন কনে সোনাক্ষী, সাদা পাঞ্জাবি গায়ে দিয়েছেন জাহির।
তবে ২১ জুন থেকে চিত্রটা পরিষ্কার হয়ে যায়। মেহেন্দির অনুষ্ঠান থেকে শনিবার অভিনেত্রীর বাড়িতে পুজাপাঠ— সব কিছুই ক্যামেরাবন্দি হয়েছে।

২৩ জুন আইনিভাবে বিয়ে সারেন এই জুটি। বিয়ের আগে বান্দ্রার একটি মসজিদ থেকে বের হতে দেখা যায় জাহিরকে। সেখান থেকে আশীর্বাদ নিয়েই নতুন পথচলা শুরু করেছেন তিনি।

এদিন রাত ৮টা থেকে শুরু হয়েছে সোনাক্ষী-জ়াহিরের রিসেপশনের অনুষ্ঠানে। নিমন্ত্রিত অতিথিদের জন্যও রয়েছে বিশেষ ‘ড্রেস কোড’। বিয়ের নিমন্ত্রণপত্রেই উল্লেখ করা হয়েছে, অতিথিরা যেন লাল রং ছেড়ে অন্য কোনো রঙের পোশাক পরেন।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার