Advertisement Placeholder

গাজায় ২১ হাজারের বেশি শিশু নিখোঁজ আছে : সেভ দ্য চিলড্রেন

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ২৪ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজায় ২১ হাজারের বেশি শিশু নিখোঁজ আছে : সেভ দ্য চিলড্রেন

গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের গণহত্যামূলক হামলা শুরুর পর ২১ হাজারের বেশি শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক অধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন। খবর আল-জাজিরা।

গাজায় যুদ্ধবিরতি চালুর এবং নিখোঁজ শিশুদের নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটি জানিয়েছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের জেরে এই ২১ হাজার শিশু হারিয়ে গেছে, উধাও হয়েছে, আটক হয়েছে, ভাঙা পাথরের নিচে চাপা পড়েছে অথবা গণকবরে শায়িত রয়েছে।

সেভ দ্য চিলড্রেনের এই দাবির সূত্রে শিশু অধিকার সংস্থা ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইনের মহাপরিচালক খালেদ কুজমার জানান, ‘গাজায় শিশুদের বিরুদ্ধে নজিরবিহীন সহিংসতা দেখানো হয়েছে।’

‘এটা শিশুদের বিরুদ্ধে যুদ্ধ। গাজায় ইসরায়েলি গণহত্যার সবচেয়ে চরম মূল্য দিতে হয়েছে গাজার শিশুদের’, বলেন তিনি।

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহর থেকে তিনি আরও বলেন, ‘শিশুদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে। এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। গাজায় ইসরায়েলি সেনাবাহিনী নিয়মতান্ত্রিকভাবে শিশুদের মৌলিক অধিকার হরণ করেছে এবং করেই যাচ্ছে।’

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার