Advertisement Placeholder

রণবীরকে অন্য নারীর সঙ্গে হাতনাতে ধরেছিলেন দীপিকা!

বিনোদন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রণবীরকে অন্য নারীর সঙ্গে হাতনাতে ধরেছিলেন দীপিকা!

দীর্ঘদিন ধরে একে অন্যের সঙ্গে সম্পর্কে ছিলেন দীপিকা পাড়ুকান ও রণবীর কাপুর। তবে দীপিকাকে ছেড়ে হঠাৎই তিনি ক্যাটরিনার হাত ধরেছিলেন। নতুন সম্পর্কে গিয়েছিলেন দীপিকার মন ভেঙে।

যদিও একাধিক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকান দাবি করেছিলেন, তিনি বেশ বুঝতে পারতেন, রণবীর তাকে মিথ্যা বলছেন, তিনি সম্পর্কে ঠকে যাচ্ছেন। কিন্তু রণবীর কাপুর তার জীবনে ফিরে আসলেই তিনি সবটা ভুলে যেতেন। এভাবেই চলতে থাকে একটা সময় ভাঙা গড়ার পালা। দীপিকা একবার তো হাতেনাতেও ধরেছিলেন রণবীরকে।

এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, আমি নিজে দেখি, রণবীর এক নারীর সঙ্গে। তখন থেকে তিনি আমি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। মন ভেঙে গিয়েছিল। সেটা নিয়ে দীর্ঘ আক্ষেপ করেছিলাম। মন ভেঙে যাওয়ার পর সিদ্ধান্ত নিয়েছিলাম কোনোদিন সম্পর্কে যাব না।

বর্তমানে দীপিকা ও রণবীর দুজনেই বিবাহিত। রণবীর কাপুর আলিয়া ভাটের সঙ্গে সংসার পেতেছেন, অন্যদিকে দীপিকা এখন রণবীর সিং-এর স্ত্রী। একদিকে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট। অন্যদিকে দীপিকা এখন অন্তঃসত্ত্বা। সেপ্টেম্বরেই তাদের কোল আলো করে আসবে সন্তান।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার