Advertisement Placeholder

এক মুভির জন্য ১৬৫ কোটি পারিশ্রমিক দাবি করলেন টাইগার শ্রফ!

বিনোদন ডেস্ক:   |   রবিবার, ৩০ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এক মুভির জন্য ১৬৫ কোটি পারিশ্রমিক দাবি করলেন টাইগার শ্রফ!

বলিউড তারকা টাইগার শ্রফের পারিশ্রমিক নিয়ে মুখ খুলেছেন প্রযোজক সুনীল দর্শন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র প্রযোজক তিনি। অবাক হলেও সত্যি, এই সিনেমার জন্য ১৬৫ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন টাইগার শ্রফ।

১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। ডেভিড ধাওয়ানের পরিচালনায় সে ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও গোবিন্দা। নায়িকা হিসেবে ছিলেন রাবিনা ট্যান্ডন ও রামিয়া কৃষ্ণণ। নয়ের দশকের সে ছবি ছিল আউট অ্যান্ড আউট কমেডি। এর নাম ধরে মুক্তি পেয়েছিল অক্ষয় ও টাইগারের ‘বড়ে মিঞা ছোটে মিঞা’।

সম্প্রতি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে, প্রযোজক সুনীল দর্শন জানালেন, ‘নায়কদের অতিমাত্রায় পারিশ্রমিক বেড়ে যাওয়া অনেক সময়ই প্রযোজকরা ক্ষতির মুখ দেখছে। এই যেমন টাইগার শ্রফ, তাঁর শেষ মুক্তি প্রাপ্ত ছবির জন্য ১৬৫ কোটি রুপি চেয়েছেন।’

এই সাক্ষাৎকারে সুনীল আরও জানালেন, ‘বহু এমন নায়ক রয়েছেন, যাঁদের ঝুলিতে কোনও হিট নেই। তাঁরাও শত কোটি রুপি চান। এ অবস্থায় প্রযোজনা সংস্থার খুব চাপ। তবে শুধু টাইগার শ্রফ নন, অক্ষয়ের পারিশ্রমিক শুনলেও অবাক হবে সবাই।’

বক্স অফিসে একেবারেই চলেনি সেই ছবি। জানা যায়, এই ছবির জন্যই ১৬৫ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন টাইগার। তবে শেষ অবধি কততে রফা হয়েছে, তা জানাননি প্রযোজক।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার