Advertisement Placeholder

এবার লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিল রাশিয়া

বিশ্ব ডেস্ক   |   রবিবার, ৩১ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিল রাশিয়া

পোল্যান্ড, বুলগেরিয়াসহ ইউরোপের আরও কয়েকটি দেশের পর এবার ছোট্ট দেশ লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। খবর বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, গ্যাস কেনার শর্ত ভঙ্গের অভিযোগ এনে পূর্ব ইউরোপের ছোট্ট এই দেশটিতে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়ার বৃহৎ গ্যাস কোম্পানি গ্র্যাজপ্রম। তবে চুক্তির কোন বিষয়টি ভঙ্গ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রতিবেশী দেশ রাশিয়ার ওপর প্রাকৃতিক গ্যাস আমদানিতে অনেকখানিই নির্ভরশীল লাটভিয়া। তবে লাতভিয়ার সরকার দাবি করেছে, গেজপ্রমের এ সিদ্ধান্তের ফলে বড় কোনো প্রভাব পড়বে না।

লাটভিয়ার অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা আদিজ সাইকানস জানান, তাদের দেশে ব্যবহৃত জ্বালানির মধ্যে ২৭ শতাংশ গ্যাস ব্যবহার করা হয়।

বুধবার (২৬ জুলাই) নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের একটি টারবাইনে কাজ করার জন্য জার্মানিতে গ্যাস সরবরাহ কমানোর ঘোষণা দেয় গ্যাজপ্রম। ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার