Advertisement Placeholder

লন্ডনে স্থায়ী হচ্ছেন বিরাট-আনুষ্কা দম্পতি!

বিনোদন ডেস্ক:   |   রবিবার, ০৭ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লন্ডনে স্থায়ী হচ্ছেন বিরাট-আনুষ্কা দম্পতি!

সম্প্রতি ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছেন বিরাট কোহলি। এর মধ্যেই কানাঘুষোয় শোনা যাচ্ছে, স্ত্রী আনুশকা শর্মাকে নিয়ে স্থায়ীভাবে লন্ডনে উড়াল দিচ্ছেন তিনি। সম্প্রতি সেই জল্পনা আরও উসকে গেল যখন বিরাট এদিন মুম্বাইয়ের বিজয় মিছিল শেষ হতেই লন্ডনে পরিবারের কাছে উড়ে গেলেন। কিন্তু কেন এমন মনে করছেন নেটিজেনরা?

বিরাট কোহলি যেদিন থেকে বিজয় মিছিল সামিল হওয়ার পর পরই লন্ডনে উড়ে গিয়েছেন পরিবারের কাছে তখন থেকেই জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়, তারা নাকি লন্ডনে গিয়েই থাকবেন স্থায়ীভাবে। বিরাট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর নাকি ইউনাইটেড কিংডমে গিয়ে থাকার পরিকল্পনা করছেন। যে ৪ কারণে এমনটা ঘটতে চলেছেন বলে ভাবছে নেট নাগরিকরা!
বিগত কয়েক মাস ধরে বিরাট কোহলি, তার স্ত্রী আনুশকা শর্মা এবং সন্তানদের নিয়ে লন্ডনে বেশ অনেকটা সময় কাটাচ্ছেন। তাদের একাধিক ছবিও দেখা গেছে সেখানকার। এমনকি এই ফেব্রুয়ারিতে সেখানেই বিরাট আনুশকাকে তাদের মেয়ে ভামিকাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।

অকায়ের জন্ম : বিরুষ্কা জুটির দ্বিতীয় সন্তান তাদের ছেলে অকায়ের জন্ম হয়েছে লন্ডনে, এমনটাই শোনা যাচ্ছে। ছেলের জন্মের পাঁচ দিন পর সেই কথা ঘোষণা করেন এই তারকা জুটি। এমনকি ছেলের জন্মের পর ভারত ইংল্যান্ডের টেস্ট সিরিজেও খেলেননি বিরাট সেখানে যাওয়ার জন্য।

স্বাভাবিক জীবন :

বিরাট-আনুশকা বারবার জানিয়েছেন তারা তারকা হলেও সেই ফেম বা স্টারডম তারা উপভোগ করেন না। বাকি ৫ জনের মতো স্বাভাবিক জীবন কাটাতে চান। তাই তারা ইউরোপের কোথাও গিয়ে থাকতে চান যেখানে তাদের অনেকেই চিনবে না।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার