
বিশ্ব ডেস্ক | বুধবার, ২৪ জুলাই ২০২৪ | প্রিন্ট | ৫৮ বার পঠিত | পড়ুন মিনিটে

নেপালে ১৯ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৪ জুলাই) দুপুরে দেশটির রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোখারার উদ্দেশে ফ্লাইটটি উড্ডয়নের সময় এ দুর্ঘটনা হয়।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য কর্মকর্তা জ্ঞানেন্দ্র বলেছেন, বিমানে কোনো যাত্রী ছিলেন না। তবে বিমানটিতে কয়েকজন টেকনিক্যাল স্টাফ ছিলেন।
এদিকে, সর্বশেষ খবর পর্যন্ত আরোহীদের মধ্যে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।



