Advertisement Placeholder

ইউক্রেনের খারকিভ শহরে রুশ হামলায় শিশুসহ নিহত ৭

অনলাইন ডেস্ক   |   শনিবার, ৩১ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউক্রেনের খারকিভ শহরে রুশ হামলায় শিশুসহ নিহত ৭

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ শহরে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত কমপক্ষে ৫৯ জন। সূত্র : বিবিসি

স্থানীয় কর্মকর্তারা জানান, রাশিয়ার সীমান্তবর্তী শহর খারকিভের একটি খেলার মাঠে রুশ বাহিনীর বোমা হামলায় ১৪ বছরের এক মেয়েশিশু নিহত হয়েছে। আর শহরটির একটি ১২তলা আবাসিক ভবনে হামলার ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৬ জন।

শুক্রবার ইউক্রেনের বিমানবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মিকোলা ওলেশচুককে বরখাস্ত করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর কয়েক ঘণ্টা আগে খারকিভে এসব হামলার ঘটনা ঘটে।

খারকিভের আঞ্চলিক প্রধান ওলেহ শিনেহুবভ টেলিগ্রামে জানান, খারকিভে আবাসিক ভবনে হামলায় অন্তত ৫৯ জন আহত হয়েছেন। এর মধ্যে নয় শিশুও রয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। সীমান্তের ওপারে রাশিয়ার বেলগোরোদ অঞ্চল থেকে হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার