Advertisement Placeholder

গাজায় টানেল থেকে ৬ জিম্মির লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজায় টানেল থেকে ৬ জিম্মির লাশ উদ্ধার

(উপরের সারিতে বাম থেকে) হার্স গোল্ডবার্গ-পলিন, ইডেন ইরুশালমি ও কারমেল গ্যাট; (নিচের সারিতে বাম থেকে) ওরি দানিনো, আলমগ সারুসি ও  আলেক্স লোবানোভ-সংগৃহীত

সামরিক অভিযানের সময় গাজায় একটি টানেল থেকে ৬ জন জিম্মির লাশ উদ্ধার করা হয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় তাদের জিম্মি করা হয়েছিল। রোববার (১ সেপ্টেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) বলেছে, তারা কারমেল গ্যাট, ইডেন ইরুশালমি, হার্স গোল্ডবার্গ-পলিন, আলেক্স লোবানোভ, আলমগ সারুসি এবং মাস্টার সার্জেন্ট ওরি দানিনোর লাশ গাজার উপত্যাকার রাফা অঞ্চলের ভূগর্ভস্থ এক টানেল থেকে উদ্ধার করেছে। তাদের লাশ ইসরায়েল ভূখণ্ডে আনা হয়েছে। এদের মধ্যে হার্শ গোল্ডবার্গ-পলিন একজন আমেরিকান-ইসরায়েলি।

আইডিএফ এক বিবৃতিতে বলেছে, গত ৭ অক্টোবর তাদের জিম্মি করা হয় এবং হামাস সন্ত্রাসীরা গাজা উপত্যকায় তাদের হত্যা করেছে। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছে আইডিএফ ও আইএসএ।
বাকি জিম্মিদের ফিরিয়ে আনতে আইডিএফ এবং ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সকল প্রচেষ্টা চালাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

 

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার