Advertisement Placeholder

সিনেমার জন্য যে ঝুঁকি নিয়েছিলেন মাধুরী

বিনোদন ডেস্ক:   |   বুধবার, ০২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিনেমার জন্য যে ঝুঁকি নিয়েছিলেন মাধুরী

অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করেছেন, এমন অভিনেত্রীর অভাব নেই। এ তালিকায় রয়েছেন রানি মুখার্জি, কাজল, ঐশ্বরিয়াসহ অনেকেই। আর সেই তালিকা থেকে বাদ পড়েননি অভিনেত্রী মাধুরী দীক্ষিত। দেবদাস ছবির শুটের সময় তিনি ছিলেন তিন মাসের অন্তঃসত্ত্বা।

সিনেমার বেশিরভাগ শুটই তখন শেষ। তিনি মোটেও কাজ থামাননি। তবে ডোলা রে গানের মতো নাচ তার পক্ষে সম্ভব ছিল না। তবে সেই সময়ও বাকি থেকে গিয়েছিল দেবদাস-এর মেহফিলের গান। হামপে ইয়ে কিসনে এই গানে মাধুরী দীক্ষিতের পারফর্ম আজও চর্চিত।

তবে জানেন কি সেই গানে তিনি নেচেছিলেন অন্তঃসত্ত্বা অবস্থাতেই। সেই কারণেই পোশাকে বিশেষ বদল এনেছিলেন পরিচালক সঞ্জয়লীলা ভনসালি। তিনি কুন্দনের কাজের বদলে নির্দেশ দিয়েছিলেন শোলা দিয়ে পোশাকে কাজ করতে।
যাতে পোশাকের ওজন এক ধাক্কায় অনেকটা কমে যায়। আর মাধুরী নাচতে পারেন। তাতে বেশ সুবিধেই হয়েছিল অভিনেত্রী। যে গানের আইকনিক দৃশ্যও বা হুক স্টেপ আজও চর্চিত। তা জেনে বুঝেই বসে বসে করা হয়েছিল।

অধিকাংশ অংশেই বসিয়ে দেওয়া হয়েছিল মাধুরী দীক্ষিতকে। শুটিং-এর জন্য কোনও সমস্যা হয়নি তেমন। আজও এই ছবি চর্চিত। সঞ্জয়লীলা ভনসালির অন্যতম প্রযোজনা। যেখানে ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, প্রত্যেকের চরিত্রের উপস্থাপনাই প্রশংসনীয়।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার