Advertisement Placeholder

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ফের হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ১২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ফের হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

আবারও ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের বন্দর নগরী হাইফার উপকূলের দক্ষিণে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয় বলে স্থানীয় সময় শনিবার জানিয়েছে হিজবুল্লাহ।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, হিজবুল্লাহ যোদ্ধারা হাইফা শহরের দক্ষিণে একটি ঘাঁটিতে আঘাত হেনেছে। সেখানে বিস্ফোরকের একটি গুদাম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

এর আগে দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর (ব্লু হেলমেট) সদর দফতরে ইসরায়েলি বাহিনীর হামলায় দু’জন শান্তিরক্ষী আহত হয়েছেন। বৃহস্পতিবার এই হামলার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। বিশেষ করে, জাতিসংঘ মিশনে অংশ নেওয়া ইউরোপীয় দেশগুলো এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

ইসরায়েল স্বীকার করেছে, তাদের সেনাবাহিনী ওই এলাকায় গুলি চালিয়েছে। তবে তাদের দাবি, হিজবুল্লাহর সশস্ত্র সদস্যরা জাতিসংঘের ঘাঁটির কাছে অবস্থান করছিল। ইতালি ইসরায়েলের এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে। যুক্তরাষ্ট্রও এ ঘটনাকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

লেবাননে জাতিসংঘের অভ্যন্তরীণ বাহিনী (ইউএনআইএফআইএল) নিশ্চিত করেছে, ইসরায়েলের একটি মেরকাভা ট্যাংক থেকে ছোড়া গোলা দক্ষিণ লেবাননের নাকুরায় তাদের সদর দফতরের একটি পর্যবেক্ষণ টাওয়ারে আঘাত হানে। এতে দু’জন ইন্দোনেশীয় শান্তিরক্ষী আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

সূত্র: আল-জাজিরা, এএফপি, আল-আরাবিয়া

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার