Advertisement Placeholder

যেভাবে দীর্ঘ সময় ফুলদানিতে ফুলসতেজ রাখবেন

লাইফস্টাইল ডেস্ক:   |   বৃহস্পতিবার, ০৪ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যেভাবে দীর্ঘ সময় ফুলদানিতে ফুলসতেজ রাখবেন

প্রতীকী ছবি

ফুল পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। জীবনের কোনও বিশেষ মুহূর্ত হোক বা হঠাৎ কোনও কারণে- মন ভাল করতে জুড়ি নেই ফুলের। ফুলের রং বা গন্ধে মন জুড়িয়ে যায় বয়সভেদে সকলেরই। আবার ফুল দিয়ে ঘর সাজাতে অনেকেই পছন্দ করেন? বসার ঘরে বাহারি ফুলের গন্ধ ছড়িয়ে পড়লে মন্দ লাগে না!। পুরনো আমলে ঘর সাজানোর অন্যতম উপকরণ কিন্তু ছিল বাগানের তাজা ফুল। এখনও ঘরসজ্জার ফ্যাশনে এর ব্যতিক্রম ঘটেনি।

কিন্তু বাজার থেকে টাটকা ফুল কিনে ঘরে আনতেই দুয়েক দিনের মধ্যেই সেই ফুল শুকিয়ে যায়। কীভাবে দীর্ঘ দিন তাজা থাকবে ফুল?

১) যে ফুলদানিতে ফুল রাখবেন, তা পরিষ্কার থাকতে হবে।
২) ফুলের কাণ্ড বেশি ছোট করে কাটা যাবে না। কাণ্ড কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন। তাহলে দীর্ঘ দিন তাজা থাকবে।

৩) ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু পানিতে ডোবানো থাকবে, তাতে যেন কোনো পাতা না থাকে, সে দিকে নজর রাখুন। না হলে ফুলে পচন তাড়াতাড়ি ধরবে।

৪) দু’টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার, দু’চামচ চিনি ও হাফ চা চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফুলদানিতে ঢেলে দিন। এই মিশ্রণ ফুলগুলিকে বেশি দিন তাজা রাখবে।

৫) ফুলদানির পানি পাল্টানোর অভ্যাস নেই তো? ফুল কিন্তু এ কারণেও শুকিয়ে যেতে পারে। দু’দিন অন্তর ফুলদানির পানি পাল্টে ফেলুন।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার