Advertisement Placeholder

হোয়াইট হাউসের কাছে বজ্রপাত, ৪ জনের মৃত্যুর আশঙ্কা

বিশ্ব ডেস্ক   |   শুক্রবার, ০৫ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোয়াইট হাউসের কাছে বজ্রপাত, ৪ জনের মৃত্যুর আশঙ্কা

যু্ক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর ও বাসভবন হোয়াইট হাউসের কাছে বজ্রপাতে চার জন গুরুতর আহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনার পর সঙ্কটজনক অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়, তাদের মৃত্যুর আশঙ্কা আছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

দমকল কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, ওয়াশিংটন ডিসির লাফিয়েট পার্কে প্রবল ঝড়ের মধ্যে দুই নারী ও দুই পুরুষ বজ্রপাতের শিকার হন।

পার্কটি প্রেসিডেন্ট কার্যালয়ের অত্যন্ত কাছে হওয়ায় প্রথম যারা এগিয়ে আসেন তাদের মধ্যে সিক্রেট সার্ভিসের সদস্যরাও ছিলেন। বজ্রপাতে যারা আহত হয়েছেন তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

হোয়াইট হাউস কমপ্লেক্সকে ঘিরে থাকা বেড়ার পাশের একটি গাছের কাছে ওই চার জনের ওপর বজ্রপাত হয়।

ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া ফায়ার এন্ড ইর্মাজেন্সি মেডিকেল সার্ভিসেস ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, “চার জনের অবস্থাই সঙ্কটজনক, তাদের প্রাণনাশের আশঙ্কা আছে। আমরা দ্রুত তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নিকটবর্তী হাসপাতালে পাঠাতে পেরেছি।”

আহত চার জন পরস্পরের পরিচিত কিনা এবং ওই সময় তারা সেখানে কী করছিলেন, কর্মকর্তারা তা জানার চেষ্টা করছেন। এ ঘটনার পর পার্কের ওই অংশটি বন্ধ রাখা হয়েছে। জরুরি সেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে আছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকায় বজ্রঝড় হতে পারে বলে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করেছিল।

লাফিয়েত স্কয়ার হোয়াইট হাউসের ঠিক উত্তরে সাত একরের একটি পাবলিক পার্ক। প্রায়ই এখানে প্রচুর লোকজনের ভিড় হয়, বিশেষকরে গ্রীষ্মকালে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার