Advertisement Placeholder

ইসরায়েলের তেল আবিব ও বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

বিশ্ব ডেস্ক   |   রবিবার, ০৭ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসরায়েলের তেল আবিব ও বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী প্রতিরোধ সংগঠন ইসলামি জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডস। খবর রয়টার্স ও ওয়াশিংটন পোস্ট।

৫ ও ৬ আগস্ট গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় এ পর্যন্ত ২৩ ফিলিস্তিনি নিহত ও দুই শতাধিক আহত হয়েছেন। এর জবাবে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইসলামি জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডস।

ইসরায়েলের বিমান হামলার জবাবে ৫ আগস্ট রাত ৯টা থেকে দেশটির বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করে আল কুদস ব্রিগেডস। ইসরায়েলের বিভিন্ন স্থান লক্ষ্য করে এ সংগঠনটি শতাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এ ছাড়া অন্য প্রতিরোধ সংগঠনগুলোও ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে খবর পাওয়া যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় আল-কুদস ব্রিগেডস জানিয়েছে, তারা তেলআবিব ও বেন গুরিয়ন বিমানবন্দর ছাড়া আশদুদ, বীরশেবা, আশকেলন, নেটিভট ও সেদিরুট এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন।

ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শুক্রবারের আগ্রাসনের পর ইহুদিবাদী ইসরায়েলকে ‘অবিরাম’ সংঘাতের মুখোমুখি হতে হবে। এবারের হামলার পর ইসরায়েলের সঙ্গে আর কোনো যুদ্ধবিরতি হবে না বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার