Advertisement Placeholder

আগামীতে আরও ভালো কাজ উপহার দিতে চাই : তুষি

বিনোদন ডেস্ক:   |   রবিবার, ০৭ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আগামীতে আরও ভালো কাজ উপহার দিতে চাই : তুষি

২০১৬ সালে মুক্তি পাওয়া ‘আইসক্রিম’ ছবির পর ‘স্কুটি’, ‘নেটওয়ার্কের বাইরে’, ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’র মতো কাজ দিয়ে আলোচনায় থাকা তুষি এবার আলোচনায় সুপার হিট ‘হাওয়া’ ছবির মাধ্যমে। মেজবাউর রহমান সুমনের প্রথম ছবি ‘হাওয়া’য় একমাত্র অভিনেত্রী তিনি। অভিনয় গুণে ছবিটিতে ‘প্রাণ হয়ে উঠা’ তুষির ওটিটিতে মুক্তি পেয়েছে ‘সিন্ডিকেট’ নামে একটি ওয়েব সিরিজ। সব মিলিয়ে তুষি যেনো হাওয়ায় ভাসছেন!

তবে তুষির পথচলাটা খুব বেশিদিনের নয়। এই তো সেদিনের কথা। লাক্স–চ্যানেল আই সুপারস্টার ২০১৪ প্রতিযোগিতায় অংশ নেন তিনি। এরপরই যাত্রা হয় শোবিজে। তুষি জানালেন, তিনি নাটক করছেন না, ওটিটির কাজ আর সিনেমাতেই মনোযোগ তার।

‘হাওয়া’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পাওয়া এ অভিনেত্রীর ভাষ্য, ‘আমি কেবল ওটিটির কাজ আর সিনেমাতেই মনোযোগ দিয়েছি এবং দিচ্ছি। তবে যে চরিত্রেই কাজ করিনা কেনো সেই চরিত্রের পুরো স্বাদটা নিতে চাই আমি। আমার কাজের অভিজ্ঞতা বেশি দিনের নয়। তারপরও দর্শকদের যে ভালোবাসা পেয়েছি তা সামনে রেখ আগামীতে আরও ভালো কাজ উপহার দিতে চাই।’

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার