Advertisement Placeholder

তাইওয়ান ঘিরে সামরিক মহড়া অব্যাহত থাকবে : চীন

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ০৮ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাইওয়ান ঘিরে সামরিক মহড়া অব্যাহত থাকবে : চীন

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফর কেন্দ্র করে তাইওয়ান ঘিরে গত ৪ আগস্ট দুপুর থেকে সামরিক মহড়া শুরু করে চীন। স্থানীয় সময় ৭ আগস্ট দুপুরে এ মহড়া শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মহড়া শেষ না করে বরং তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে চীন। খবর আনাদোলু।

ইস্টার্ন থিয়েটার কমান্ড অব দ্য পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এক বিবৃতিতে জানায়, ‘তাইওয়ান দ্বীপের জলসীমায় অ্যান্টি-সাবমেরিন ও এয়ার-টু-শিপ স্ট্রাইক বিষয়ক সামরিক মহড়া চলবে।

চীন তাইওয়ানকে তারই ভূখণ্ডের একটি ‘বিচ্ছিন্ন প্রদেশ’ দাবি করে। তা দখলে বা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে বল প্রয়োগ করা হবে বলেও স্পষ্টভাবেই কয়েকবার বলেছে দেশটি। কিন্তু তাইওয়ান নিজেকে স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবেই বিবেচনা করে থাকে। এক্ষেত্রে তার পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। আর এ নিয়েই ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় নজিরবিহীন এ মহড়া শুরু করেছিল বেইজিং। এ লাইভ ফায়ার মহড়ায় চীনের ছোড়া ক্ষেপণাস্ত্র তাইপের ওপর দিয়ে উড়ে গেছে। এ ছাড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র পড়েছে জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে। এ মহড়া এরই মধ্যে অঞ্চলটিতে উত্তেজনা ছড়ানোর পাশাপাশি চীন-যুক্তরাষ্ট্র সংঘাতের সম্ভাবনাও তৈরি করেছে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার