Advertisement Placeholder

সালমান খানের শার্টলেস ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক:   |   বুধবার, ১০ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সালমান খানের শার্টলেস ছবি ভাইরাল

বলিউড অভিনেতা সালমান খানের বয়স ৫৬! এরই মধ্যে চুল-দাড়িতে পাক ধরেছে। এমন বয়সে মানুষ সাধারণত দুর্বল হয়ে যায়, স্বাভাবিক জীবনযাপনের সঙ্গে দূরত্ব তৈরি হয়। কিন্তু এ বয়সেও দারুণভাবে ফিটনেস ধরে রেখেছেন।

মঙ্গলবার (৯ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সালমান খানের একটি স্থিরচিত্র। এতে তাকে দেখা গেল শার্টলেস অবস্থায়। ছবিতে ভাইজান তার সুঠাম দেহের আবেদন ফুটিয়ে তুলেছেন। যার ফলে মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়।

জিম সেন্টার থেকে ছবিটি তুলেছেন সালমান। তার পরনে কেবল প্যান্ট। খালি গায়ে দাঁড়িয়ে থেকে দু’হাত রেখেছেন জিম ইনস্ট্রুমেন্টের ওপর। তাকিয়ে আছেন অন্যদিকে। ছবিটির ক্যাপশনে ভাইজান লিখেছেন, ‘বিইং স্ট্রং’।

শুধু সালমানের ফেসবুক পেজেই ১৭ ঘণ্টায় ছবিটিতে ৩ লাখ ৭৪ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে। মন্তব্যের সংখ্যা ২৪ হাজারের বেশি। অন্যদিকে ইনস্টাগ্রামে ছবিটিতে রিঅ্যাকশন দিয়েছেন ১৩ লাখের বেশি অনুসারী।

সালমান খান বরাবরই স্বাস্থ্য সচেতন। ফিটনেস ধরে রাখার জন্য কসরতের কমতি রাখেন না তিনি। নিয়মিত জিমের পাশাপাশি সাইক্লিং করতে ভালোবাসেন এ তারকা। এমনকি মানুষকে উৎসাহ দেওয়ার জন্য নিজেই জিম ইনস্ট্রুমেন্ট তৈরির প্রতিষ্ঠান গড়েছেন।

এদিকে, সালমান খান বর্তমানে কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন। এর মধ্যে রয়েছে ‘টাইগার ৩’, ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। এছাড়া শাহরুখ খানের বহুল আলোচিত সিনেমা ‘পাঠান’-এও দেখা যাবে ভাইজানকে।

 

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার