Advertisement Placeholder

বলিউড ছেড়ে দিচ্ছেন নার্গিস ফাখরি

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ০৮ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বলিউড ছেড়ে দিচ্ছেন নার্গিস ফাখরি

বলিউড ছাড়ছেন অভিনেত্রী নার্গিস ফাখরি। হতাশা থেকেই তাঁর এ সিদ্ধান্ত বলে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি। বলেছেন, ‘টানা ১১ বছর ধরে বলিউডে কাজ করছি। কিন্তু এত পরিশ্রম করে কী লাভ যদি পরিবার ও নিজেকে সময় না দিতে পারি? তাই বলিউড থেকে আপাতত নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ফাখরি আরও বলেছেন, ‘আগামীতে এমনও হতে পারে, আমি হয়তো আর কাজ পাব না। সিনেমার এই জগতে ফিরতেও সমস্যা হতে পারে। তারপরও নিজের এ সিদ্ধান্তে আমি খুশি। কারণ এখন আর অন্তত বলিউড তারকাদের সঙ্গে ইঁদুর দৌড়ে নামতে হবে না। কিন্তু বলিউড ছাড়লেও অভিনয়ের প্রতি যে ভালোবাসা সবসময় ছিল, তা অটুট থাকবে। যে কারণে ভবিষ্যতে হয়তো অভিনয়ে ফিরেও আসতে পারি।’

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার