Advertisement Placeholder

গোপন তথ্যই ফাঁস করলেন টাইগার শ্রফ

বিনোদন ডেস্ক:   |   শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোপন তথ্যই ফাঁস করলেন টাইগার শ্রফ

টাইগার শ্রফ, দিশা পাটানির সম্পর্কে কি ইতি ঘটল? তাদের প্রেম কি ভেঙে গেছে? বেশ কয়েক সপ্তাহ ধরে এই একটা প্রশ্নে সরগরম বলিপাড়া। যদিও নিজেদের সম্পর্কের কথা কখনও প্রকাশ্যে স্বীকার করেননি টাইগার-দিশার কেউই। কখনও বিমানবন্দরের সামনে, কখনও আবার রেস্তরাঁ, শহরের এখানে-সেখানে চোখ রাখলেই তাদের একসঙ্গে ফ্রেমবন্দি করত পাপারাজ্জিরা।

কিন্তু আদতে টাইগার-দিশার সম্পর্কের রহস্যটা কী? সেই গোপন তথ্যই ফাঁস করলেন অভিনেতা। করন জোহরের শো-তে এসে জানিয়ে দিলেন নিজের সম্পর্কের আসল সত্য। টাইগার বলেন, “আমি সিঙ্গল, কোনও সম্পর্কেই নেই। একজনকে ভাল লাগতো। তবে সে দিশা নয়।”

করনের সোফায় বসলেই সব গোপন কথা নিজে থেকেই বলে ফেলেন বলি তারকারা। আবার অনেকের সুপ্ত বাসনাও পূর্ণ হয়ে যায়। দিশা আর টাইগারের সম্পর্কের ভাঙন সংক্রান্ত বিষয়ে প্রশ্ন উঠতেই সোজা উত্তর দিলেন নায়ক।
বরং ফাঁস করলেন তার ভাল লাগার মানুষের নাম। টাইগার বলেন, “আমার বহু দিন ধরেই একজনকে ভাল লাগে। তবে তিনি দিশা নন। তিনি হলেন শ্রদ্ধা কাপুর। আমার ওকে দারুণ লাগে।”

টাইগার আরও যোগ করেন, “স্কুলে পড়াকালীনই ওর প্রতি আমার অদ্ভুত ভাল লাগা তৈরি হয়েছিল। কিন্তু বেশ ভয়ও লাগত। দূর থেকে তাকিয়ে থাকতাম শ্রদ্ধার দিকে।”

‘বাঘি’ ছবিতে টাইগার এবং শ্রদ্ধাকে একসঙ্গে বড় পর্দায় দেখেছেন দর্শক। ‘বাঘি ৩’-এ আবারও তাদের একসঙ্গে দেখবে দর্শক।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার