Advertisement Placeholder

সোমবার শহীদ মিনারে গাজী মাজহারু আনোয়ারের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা

বিনোদন ডেস্ক:   |   রবিবার, ০৪ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সোমবার শহীদ মিনারে গাজী মাজহারু আনোয়ারের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা

কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের জানাজা ও দাফন সময় জানানো হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) বাদ আসর বনানী কবরস্থানে মায়ের করবে কিংবদন্তি এই গীতিকারকে দাফন করা হবে। এর আগে একইদিন সকাল সাড়ে ১১টা নাগাদ গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে রাষ্ট্রীয় শ্রদ্ধা ‘গার্ড অব অনার’ দেওয়া হবে। সেই সঙ্গে সংস্কৃতি অঙ্গন ও সাধারণ মানুষেরা শ্রদ্ধা নিবেদন করবেন।

রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার উপল।

তিনি জানান, শহীদ মিনার থেকে গাজীর মরদেহ নেওয়া হবে চলচ্চিত্রের আঁতুড়ঘর বিএফডিসিতে। সেখানে বাদ জোহর অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা। সেই সঙ্গে সিনেমা সংশ্লিষ্টরা কিংবদন্তিকে শ্রদ্ধা জানাবেন।

বাদ আসর গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ রাখা হবে গুলশানের আজাদ মসজিদে। সেখানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। এরপর বনানী কবরস্থানে তার মা খোদেজা বেগমের কবরে তাকে সমাহিত করা হবে।

গাজী মাজহারুল আনোয়ারের জানাজা ও দাফনে বিলম্ব হওয়ার কারণ তার মেয়ে দিঠি আনোয়ার। চিঠি যুক্তরাষ্ট্রে থাকলেও শনিবার (৩ সেপ্টেম্বর) দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন। আজ (৪ সেপ্টেম্বর) বিকাল বা সন্ধ্যার মধ্যে তার ঢাকায় এসে পৌঁছানোর কথা।

উল্লেখ্য, গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন তিনি। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন। প্রথম চলচ্চিত্রের জন্য গান লেখেন ১৯৬৭ সালে আয়না ও অবশিষ্ট চলচ্চিত্রের জন্য। গানের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ ও চিত্রনাট্য রচনা করেও সুনাম কুড়িয়েছেন তিনি। তার মৃত্যুতে দেশের শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

 

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার