Advertisement Placeholder

‘হাউস অব দ্য ড্রাগন-২’ এ এলিজাবেথ ওলসেন

বিনোদন ডেস্ক:   |   বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘হাউস অব দ্য ড্রাগন-২’ এ এলিজাবেথ ওলসেন

‘হাউস অব দ্য ড্রাগন-২’ সিরিজে এবার দেখা মিলবে এলিজাবেথ ওলসেনের। এরই মধ্যে তিনি ‘ওয়ান্ডা ভিশন’ সিরিজে অভিনয় করে অনেকের নজর কেড়েছেন।

স্বভাবতই এ কারণে ‘হাউস অব দ্য ড্রাগন-২’ সিরিজের জন্য নির্মাতাদের পছন্দের তালিকায় রয়েছেন এলিজাবেথ। সিরিজে তাঁকে তরুণ বয়সের মেলিসান্দ্রের চরিত্রে দেখা যাবে বলে মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। আরও জানা গেছে, এলিজাবেথের পাশাপাশি এই সিরিজে থাকছেন ‘সুপারম্যান’ ছবির তারকা হেনরি কেভিল। তাঁকে দেখা যাবে এগন টারগারিয়ানের চরিত্রে।

উল্লেখ্য, ‘গেম অব থ্রোনস’ সিরিজটি বিপুল দর্শক-সাড়া পাওয়ায় এর প্রিকুয়াল হিসেবে নির্মাণ করা হয় ‘হাউস অব দ্য ড্রাগন’। এতে তুলে ধরা হয়েছে টারগারিয়ান বংশের অতীত কাহিনীর। সেই কাহিনীর বিস্তার ঘটছে সিরিজের নতুন কিস্তিতে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার