Advertisement Placeholder

হার্ট অ্যাটাক করে হাসপাতালে সংগীতশিল্পী হায়দার

বিনোদন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হার্ট অ্যাটাক করে হাসপাতালে সংগীতশিল্পী হায়দার

হার্ট অ্যাটাক করে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার হায়দার হোসেন। তাকে ঢাকার এভাকেয়ার হাসপাতালে সিসিইউতে রাখা হয়েছে তাকে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন হায়দার হোসেনের স্ত্রী নুসরাত জাহান।

হায়দারের স্ত্রী জানান, মঙ্গলবার (৭ জুন) রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে হার্ট অ্যাটাক করেন হায়দার হোসেন। এরপর সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নুসরাত জাহান আরও জানান, অনেক দিন ধরে ডায়াবেটিক সমস্যায়ও ভুগছেন এই গায়ক। ফলে তার চিকিৎসা নিয়ে ডাক্তাররা চিন্তার মধ্যে আছেন। ৮ জুন দুপুরে মেডিকেল বোর্ড হায়দার হোসেনের চিকিৎসার বিষয়ে জরুরি বৈঠক করার ছিল। সেখানেই তার চিকিৎসার পরবর্তী কার্যক্রম নির্ধারণ করার কথা। আর তখনি জানা যাবে এই গায়কের হার্টে রিং বসানো হবে নাকি অন্য কোনো ট্রিটমেন্ট চলবে।

হায়দার হোসেন বাংলাদেশ বিমান বাহিনীতে একজন প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৭৯ সাল থেকে তিনি সংগীত পেশার সঙ্গে সম্পৃক্ত। বিখ্যাত সুরকার আলম খানের সঙ্গে প্লেব্যাক গিটার বাজাতেন তিনি এবং এরপর পপ সম্রাট আজম খানের সঙ্গে কাজ করতেন। এক সময় হায়দার হোসেন নিজেই বেশ খ্যাতি পান।

হায়দার হোসেনের জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য-’৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’, ‘ফাইসা গেছি’ প্রভৃতি।

 

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার