Advertisement Placeholder

পাকিস্তানে আবারও সাপ্তাহিক ছুটি দু’দিন

প্রতিদিন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাকিস্তানে আবারও সাপ্তাহিক ছুটি দু’দিন

পাকিস্তানে সরকারি অফিসগুলোতে ফের দু’দিন সাপ্তাহিক ছুটি নির্ধারণ করা হয়েছে। পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দায়িত্ব নেওয়ার প্রথম দিনই সরকারি অফিসে সাপ্তাহিক দু’দিনের ছুটি বাতিল করেছিলেন এবং অফিসের সময় পাল্টে দিয়েছিলেন। তবে কর্মচারীদের প্রতিবাদের মুখে এবং ব্যয় সংকোচন কমাতে সে সিদ্ধান্ত প্রত্যাহার করে মঙ্গলবার দু’দিনের ছুটির ঘোষণা দেন। খবর দ্য হিন্দুর।

অর্থনৈতিক সংকটে নাকাল ও ঋণে জর্জরিত হয়ে পড়েছে পাকিস্তান। প্রবাসী ও রপ্তানি আয় কমায় বৈদেশিক মুদ্রার রিজার্ভেও টান পড়েছে। এ পরিস্থিতি সামাল দিতে ব্যয় সংকোচনের পথে হাঁটছে দেশটির সরকার।

 

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার