Advertisement Placeholder

‘জোকার ২’ বানানোর ঘোষণা দিলেন টড ফিলিপস

বিনোদন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘জোকার ২’ বানানোর ঘোষণা দিলেন টড ফিলিপস

হলিউডের নির্মাতা টড ফিলিপস পরিচালিত আলোচিত সিনেমা ‘জোকার’। তিন বছর আগে মুক্তি পায় ছবিটি। মুক্তি তিন বছর পর এবার ‘জোকার ২’ নির্মাণের ঘোষণা দিলেন পরিচালক।

লাল মলাটে বাঁধা সিনেমার চিত্রনাট্যের ছবি বুধবার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ফিলিপস; সিনেমার নাম নির্ধারণ করা হয়েছে, ‘জোকার ২: ফোলি আ দ্যুঁ’।

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘জোকার’ সিনেমায় গোথাম শহরের এক ব্যর্থ কমেডিয়ানের চরিত্রে অভিনয় করে অস্কার জিতেছিলেন ওয়াকিন ফিনিক্স।

ফিনিক্সের একটি ছবিও পোস্ট করেছেন পরিচালক; যাতে আয়েশী ভঙ্গিতে জোকার সিনেমার সিক্যুয়েল পড়তে দেখা গেছে তাকে। সিক্যুয়েলের গল্প কিংবা ফিনিক্সের চরিত্র নিয়ে এখনও কিছু জানা যায়নি।

টড ফিলিপসের সঙ্গে যৌথভাবে সিনেমাটি লিখেছেন স্কট সিলভার। ওয়াকিন ফিনিক্স হলেন ডিসি কমিকস্ সিরিজের সবচেয়ে ভয়ংকর সুপার ভিলেন চরিত্রের রূপদানকারী। ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার প্রতিশোধ পরায়ন তুখোড় খলনায়ক ছিলেন তিনি।

‘জোকার’ ডিসি কমিকস ইউনিভার্সের অংশ হলেও এতে ব্যাটম্যান বা অন্য কোনো সুপারহিরোকে যুক্ত করা হয়নি। গল্প আবর্তিত হয়েছে শুধু জোকারকে কেন্দ্র করে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার