Advertisement Placeholder

ফুসফুস ভালো রাখতে যে ফল খাবেন

লাইফস্টাইল ডেস্ক:   |   সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফুসফুস ভালো রাখতে যে ফল খাবেন

ফুসফুসের সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ফুসফুস ভালো রাখার জন্য তাই সতর্ক হতে হবে আপনাকেই। এই ফুসফুসের মাধ্যমে আমাদের রক্তে মেশে অক্সিজেন। এরপর সেই অক্সিজেন পৌঁছে যায় পুরো শরীরে। অন্যদিকে এই অঙ্গের মাধ্যমেই পুরো শরীর থেকে বের হয়ে যায় কার্বন ডাই অক্সাইড।

ঠিকভাবে ফুসফুসের যত্ন না নিলে শরীরে অক্সিজেনের অভাব হতে পারে। দেখা দিতে পারে আরও অনেক সমস্যা। অ্যাজমা, সিওপিডি থেকে শুরু করে ফুসফুসের ক্যান্সার পর্যন্ত হতে পারে। করোনার পরে অনেকের ফুসফুস আক্রান্ত হয়েছে। তাই নিতে হবে বাড়তি যত্ন। কিছু ফল রয়েছে যেগুলো ফুসফুসের জন্য উপকারী। চলুন জেনে নেওয়া যাক তেমনই ৫টি ফল সম্পর্কে-
আপেল : সবচেয়ে উপকারী ফলের তালিকায় রয়েছে আপেলের নাম। সুস্বাদু এই ফলে রয়েছে পর্যাপ্ত ভিটামিন, খনিজ, ফ্ল্যাভানয়েডস থেকে শুরু করে অ্যান্টিঅক্সিডেন্টও। তাই নিয়মিত আপেল খেলে ফুসফুস ভালো থাকে। প্রতিদিন খাবারের তালিকায় একটি আপেল রাখার চেষ্টা করুন। এতে দূর হবে ফুসফুসের সমস্যা। সুস্থ থাকবে আপনার ফুসফুস।

কলা : ফুসফুসের জন্য উপকারী একটি উপাদান হলো পটাশিয়াম। পটাশিয়াম যদি নিয়মিত শরীরে পৌঁছায় তবে গুরুতর ফুসফুসের সমস্যার সমাধান সম্ভব হয়। এদিকে উপকারী ফল কলায় আছে পর্যাপ্ত পটাশিয়াম। সহজলভ্য এই ফল রাখুন আপনার প্রতিদিনের খাবারের তালিকায়। এতে ফুসফুস ভালো রাখা সহজ হবে।

বেরি জাতীয় ফল : বেরি জাতীয় ফল নিয়মিত খেলে শরীরের অনেক সমস্যা দূরে থাকে। বেরি জাতীয় ফলে আছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট। ফুসফুস থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে এই অ্যান্টিঅক্সিডেন্ট। ফুসফুস সুস্থ রাখার জন্য তাই বেরি জাতীয় ফল খাওয়ার চেষ্টা করুন।

পেয়ারা : উপকারী ও সুস্বাদু ফল পেয়ারায় আছে পর্যাপ্ত ভিটামিন সি। সেইসঙ্গে রয়েছে ফ্ল্যাভানয়েড। নিয়মিত পেয়ারা খেলে ভালো থাকে ফুসফুস। পেয়ারা খেলে ফুসফুসের সমস্যা ছাড়াও আরও অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন সবুজ এই ফল।

আমলকি : আমলকির রয়েছে অনেক গুণ। এতে আছে পর্যাপ্ত ভিটামিন সি। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর উপকারী এই ফল। এটি শুধু ফুসফুস নয়, পুরো শরীরের জন্যই উপকারী। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও দুর্দান্ত কাজ করে আমলকি। সুস্থ থাকার জন্য তাই নিয়মিত আমলকি খাওয়ার অভ্যাস করুন।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার