
বিনোদন ডেস্ক: | সোমবার, ১০ অক্টোবর ২০২২ | প্রিন্ট | ১৩৪ বার পঠিত | পড়ুন মিনিটে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতার মা জাহানার খান নদী মারা গেছেন। ১০ অক্টোবর ভোর সাড়ে ৬টার দিকে উত্তরার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম। জানা গেছে, দীর্ঘ প্রায় তিন বছর বছর ধরে ঈশিতার মা মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন। তার সুস্থতার জন্য চেষ্টার কমতি ছিল না। তবে শেষ রক্ষা আর হলো না। আহসান হাবীব নাসিম জানান, সাভারে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
বাংলাদেশ টেলিভিশনের প্রতিভা অন্বেষণমূলক আয়োজন ‘নতুন কুঁড়ি’তে চ্যাম্পিয়ন হওয়া শিশুশিল্পী তিনি। ওই সময়েই তারকাখ্যাতি পান। তাকে কেন্দ্র করে নির্মিত হয় নাটক। বড় হয়েও জনপ্রিয়তা ধরে রাখেন এই তারকা।
ঈশিতার প্রথম অভিনীত নাটক ছিল ইমদাদুল হক মিলনের রচনায় ও ফখরুল আবেদীনের পরিচালনায় ‘দু’জনে’। এরপর বড় হয়ে শহীদুল হক খানের ‘তিথি’নাটকের মধ্যমে নায়িকা হিসেবে যাত্রা করেন তিনি।



