Advertisement Placeholder

বিগ বসের তারকা সাজিদ ইস্যুতে সালমানকে তিরস্কার করলেন গায়িকা সোনা

বিনোদন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিগ বসের তারকা সাজিদ ইস্যুতে সালমানকে তিরস্কার করলেন গায়িকা সোনা

বলিউড সুপারস্টার সালমান খানকে তিরস্কার করলেন ভারতীয় গায়িকা সোনা মহাপাত্র। ‘বিগ বস সিজন ১৬’তে সাজিদ খান বিতর্কে ভারতের এই মেগাস্টার ও বিগ বস সঞ্চালককে তিরস্কার করলেন গায়িকা। খবর হিন্দুস্তান টাইমস।

একজন প্রতিযোগী হিসেবে মি’টু অভিযুক্ত সাজিদ খানকে ‘বিগ বস’ শোতে আমন্ত্রণ জানানোর বিরোধিতা করে বলিউড ‘ভাইজান’কে উদ্দেশ্য করে সোনা বলেন, “সালমান চেষ্টা করছেন সাজিদের নোংরা ইমেজ ‘সাদা’ করার।”

বুধবার (১২ অক্টোবর) সোনা মহাপাত্র টুইটারে লেখেন, “সালমান নিজের বিষাক্ত পুরুষত্ব যুগ যুগ ধরে সাদা করে আসছিল তার ‘বিং হিউম্যান’ সংগঠন দিয়ে। আর এবার নিজের আরেক ভাই সাজিদ খানের ইমেজ সাদা করতে চাইছেন।”

গায়িকা আরও যোগ করেন, ‘সালমানের ফুড ট্র্যাক, ঘড়ি, ফ্রি-তে সার্জারি দেয়া সবই তার ভালো সাজার চেষ্টা মাত্র।’

এর আগে সোনা মহাপাত্র সুরকার আনু মালিক ও গায়ক কৈলাশ খেরের সমালোচনা করে টুইট করেছিলেন। তাদের নাম উল্লেখ করে সোনা বলেন, “এদের প্রত্যেকের বিরুদ্ধে বহু নারী মি’টু অভিযোগ এনেছেন। অথচ এরা বিভিন্ন শোতে বিচারকের দায়িত্ব পালন করে।”

একই ইস্যুতে এবার বলিউড সুরপারস্টার সালমান খানের বিরুদ্ধেও সরব তিনি।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার