Advertisement Placeholder

বিয়ের চার মাসের মধ্যে মা : ব্যাখ্যায় যা বললেন নয়নতারা

বিনোদন ডেস্ক:   |   সোমবার, ১৭ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিয়ের চার মাসের মধ্যে মা : ব্যাখ্যায় যা বললেন নয়নতারা

বিয়ের ৪ মাসের মাথায় যমজ সন্তানের বাবা-মা হওয়ার সুখবর ভক্তদের শুনিয়েছেন তারকা দম্পতি নয়নতারা ও পরিচালক ভিগনেশ শিবান। গত জুনেই আনুষ্ঠানিক বিয়ে করেন তারা। বিয়ে নিয়ে ভক্তরা খুব উচ্ছ্বসিত থাকলেও মাত্র চার মাসের মাথায় মা হওয়ার কারণে ঘোর বিপদে পড়েন এ অভিনেত্রী।

গত কয়েকমাসে অন্তঃসত্ত্বা হওয়ার কোনো চিহ্নই দেখা যায়নি অভিনেত্রীর শরীরে। সন্তান দত্তকও তারা নেননি। তাই স্পষ্ট বোঝা যায়, সারোগেসির মাধ্যমেই বাবা-মা হয়েছেন ভিগনেশ ও নয়নতারা। তাতেই বিপত্তি।

২০২১ সালের এক আইন অনুসারে ভারতে টাকার বিনিময়ে গর্ভ ভাড়া নেওয়ার (সারোগেসি) বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে। একমাত্র নির্দিষ্ট কিছু শর্তেই কোনো দম্পতি সারোগেসি সাহায্য নিতে পারেন। আর তাই নয়নতারা-ভিগনেশের সারোগেসির মাধ্যমে বাবা-মা হওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিষয়টি নিয়ে তারকা দম্পতির কাছে জবাবদিহি চায় তামিলনাড়ু সরকারের স্বাস্থ্য দফতর। অবশেষে সারোগেসির মাধ্যমে বাবা-মা হওয়া নিয়ে মুখ খুললেন নয়নতারা ও ভিগনেশ।

জানা গেছে, স্বাস্থ্যদপ্তরের কাছে এফিডেভিট দিয়ে নয়নতারা ও ভিগনেশ জানিয়েছেন, চলতি বছর জুন মাসে তাদের সামাজিক বিয়ের অনুষ্ঠান হলেও রেজিস্ট্রেশন হয়েছিল ৬ বছর আগে। এফিডেভিটের সঙ্গে রাজ্যসরকারের কাছে বিয়ের রেজিস্ট্রি সার্টিফিকেটও জমা দিয়েছেন তারকা দম্পতি। তাতে জানিয়েছেন, তাদের সন্তানের সারোগেট মাদার তাদেরই ঘনিষ্ঠ আত্মীয়া। যার বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। তাই কোনোভাবেই তারা আইনের বাইরে গিয়ে কাজ করেননি।

ভারতে সারোগেসি আইন অনুসারে, সারোগেসির মাধ্যমে বাবা-মা হতে গেলে দম্পতির বিবাহিত জীবন কমপক্ষে ৫ বছরের হতে হবে। স্ত্রীর বয়স ২৫-৫০ বছরের মধ্যে আর স্বামীর বয়স হতে হবে ২৬-৫৫ বছরের মধ্যে। দম্পতিকে নিঃসন্তান হতে হবে এবং ‘সারোগেট মাদার’- অবশ্যই যেন তাদের কোনো আত্মীয়া হন, যার বয়স ২৫ থেকে ৩৫-এর মধ্যে। তাই দেখা যাচ্ছে তারকা দম্পতি দেশের সমস্ত নিয়ম মেনেই বাবা-মা হয়েছেন।

গত ৯ অক্টোবর, সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে সবাইকে সুখবর দেন তারকা দম্পতি। ভিগনেশ শিবান লেখেন, ‘নয়ন ও আমি বাবা-মা হয়েছি। ঈশ্বরের আশীর্বাদে আমাদের যমজ পুত্র সন্তান হয়েছে। আমাদের প্রার্থনা ও আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদেই এই সুখবর এসেছে। এরা দুজনে একসঙ্গে আমাদের কাছে এসেছে। আমাদের উইর এবং উলাগামের জন্য আপনাদের আশীর্বাদ একান্তভাবেই কাম্য।’

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার