Advertisement Placeholder

প্রযোজক-পরিচালক আজিজুর রহমান বুলি আর নেই

বিনোদন ডেস্ক:   |   সোমবার, ২৪ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রযোজক-পরিচালক আজিজুর রহমান বুলি আর নেই

বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক আজিজুর রহমান বুলি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৪ অক্টোবর) রাত ৩টা ২০ মিনিটে উত্তরার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

আজিজুর রহমান বুলির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পরিচালক মুশফিকুর রহমান গুলজার। তিনি জানিয়েছেন, ২৪ অক্টোবর সকাল ১০টায় উত্তরার ৭ নং সেক্টরের জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে।

সত্তরের দশকে ‘নাচের পুতুল’ প্রযোজনা করে সিনেমাতে আজিজুর রহমান বুলির আগমন। এর পর ১৯৮০ সালে ‘শেষ উত্তর’ সিনেমা দিয়ে নির্মাণে হাতেখড়ি হয় তার। সবশেষ এ নির্মাতাকে দেখা গিয়েছিল ‘বন্ধু যখন শত্রু’ সিনেমায়।

আজিজুর রহমান বুলির সিনেমায় শবনম, সোহেল রানা, জসীম, ইলিয়াস কাঞ্চন, শাবানা, নূতন, ববিতা, অলিভিয়া, অঞ্জনা, সুচরিতা, রোজিনা ছাড়াও অভিনয় করেছেন ভারতের শতাব্দী রায় ও রঞ্জিত মল্লিকের মতো তারকারা। তার অধিকাংশ সিনেমা বিদেশে চিত্রায়িত হয়েছে। এ কারণে ইন্ডাস্ট্রিতে তিনি ‘পর্যটক-প্রযোজক-পরিচালক’ হিসেবে পরিচিত ছিলেন।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সাবেক সভাপতি আজিজুর রহমান বুলির মৃত্যুতে শোক জানিয়ে পরিচালক মুশফিকুর রহমান গুলজার বলেছেন, ‘আজিজুর রহমান বুলি ছিলেন চলচ্চিত্র শিল্পের একজন যোগ্য নেতা। চলচ্চিত্র প্রযোজকদের যে কোন সমস্যায় তিনিই প্রথম সাহায্যের জন্য এগিয়ে আসতেন। গভীর রাতেও তিনি ছুটে আসতেন প্রযোজক-পরিচালদের সমস্যার সমাধান করতে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্প একজন গুনী ও ভালো মানুষকে হারালো। আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন বুলি ভাইকে জান্নাতবাসী করেন।’

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার