Advertisement Placeholder

অ্যাকশনে চমকে দিলেন শাহরুখ খান, পাঠানের টিজার প্রকাশ্যে

বিনোদন ডেস্ক:   |   বুধবার, ০২ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অ্যাকশনে চমকে দিলেন শাহরুখ খান, পাঠানের টিজার প্রকাশ্যে

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন আজ ২ নভেম্বর। তার জন্মদিনে পাঠান ছবির টিজার প্রকাশ করা হয়েছে। ছবিতে শাহরুখের বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন। ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’র পর আরও একবার শাহরুখ-দীপিকা রসায়ন দেখবেন দর্শক। টিজারে তারই আভাস মিলেছে।

টিজারে শাহরুখ ও দীপিকা দুজনকেই অ্যাকশন দৃশ্যে দেখা গেছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জন আব্রাহাম। টিজারে শাহরুখ-জন আব্রাহাম দ্বৈরথও দেখা গেছে।

‘পাঠান’ ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। তিনি জানিয়েছেন, শাহরুখের জন্মদিন উদযাপন করতেই আজ টিজার প্রকাশ করা হয়েছে। ছবি আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাবে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার