Advertisement Placeholder

ফেসবুকে ছেলের ছবি দিয়ে যা লিখলেন বুবলী

বিনোদন ডেস্ক:   |   বুধবার, ১৬ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফেসবুকে ছেলের ছবি দিয়ে যা লিখলেন বুবলী

ঢাকাই সিনেমার আলোচিত জুটি শাকিব খান ও বুবলী। গোপনে বিয়ে করে জন্ম দিয়েছেন এক ফুটফুটে ছেলে। নাম তার শেহজাদ খান বীর। তার বয়স এখন আড়াই বছর। স্টার কিড বলে কথা। তাকে নিয়ে শাকিব-বুবলীর অনুরাগীদের আগ্রহের কমতি নেই। সোশ্যাল মিডিয়ায় বীরের ছবি পোস্ট করা মাত্রই সেটি ভাইরাল হয়ে যায়।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে বুবলী তার পেজে বীরের নতুন তিনটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, বড় বড় চুলে বসার বড় চেয়ারে শুয়ে খুনসুটি করছে শেহজাদ। শেহজাদের ওই ছবিগুলোও সামনে আসার সঙ্গে সঙ্গে লুফে নেয় শাকিবভক্তরা। বিভিন্ন গ্রুপে পোস্ট দিতেও দেখা গেছে।

একই সঙ্গে শেহজাদকে নিয়েও অনেকই মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ছোট্ট শেহজাদ বাবার মতো সুপারস্টার! অনেকেই আবার লিখেছেন, সুইট, কিউট, মাশাআল্লাহ।

কেউ কেউ মন্তব্যে লিখেছেন, শেহজাদ পুরাই তার বাবা শাকিবের কার্বন কপি। শত শত মন্তব্যে নেটিজনরা শেহজাদের জন্য দোয়া ও তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে।

এর আগে রোববার বিকালে বীরের দুটি ছবি পোস্ট করেছেন বুবলী। বরাবরের মতো সেখানেও বেশ স্টাইলিশ লুকে দেখা মেলে ছোট্ট রাজপুত্রের। তার পরনে পাঞ্জাবি-পায়জামা, হাতে ঘড়ি, মুখে মিষ্টি হাসি, যা অনুরাগীদের হৃদয় ছুঁয়ে গেছে। মন্তব্যের ঘরে অনুরাগীরা তার প্রতি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

সেই পোস্টের ক্যাপশনে বীরের মা লিখেছিলেন, আবার বাবাজান সবাইকে সালাম (আসসালামু আলাইকুম) জানিয়েছে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে শাকিব খান ও বুবলীর সন্তান শেহজাদ খানের খবর প্রকাশ্যে আসে। ৩০ সেপ্টেম্বর শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলে শেহজাদের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি।

বুবলীর পক্ষ থেকে জানা যায়, ২০২০ আমার ২১ মার্চ যুক্তরাষ্ট্রে শেহজাদের জন্ম হয়। ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। তাদের সন্তানের নাম শেহজাদ খান বীর।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার