Advertisement Placeholder

সালমান খানের জীবন নিয়ে ‘ডকুমেন্টারি’

বিনোদন ডেস্ক:   |   সোমবার, ২৮ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সালমান খানের জীবন নিয়ে ‘ডকুমেন্টারি’

সালমান খান শুধু বলিউডের সফল অভিনেতা নন। প্রযোজক হিসেবেও তিনি বলিউডের সঙ্গে যুক্ত থেকেছেন। এর বাইরে আছে তার নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডও। সব মিলিয়ে এক জীবনের আকাশচুম্বী সাফল্যই পেয়েছেন এই তারকা। তার জীবনের গল্প যে কারো জন্য অনুপ্রেরণার উৎস। খবর হিন্দুস্তান টাইমস।

সালমানের জীবনের এই গল্প নিয়ে তৈরি হতে যাচ্ছে একটি সিনেমা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে। বানাচ্ছে বিদেশি একটি প্রযোজনা সংস্থা। তবে এটি হতে চলেছে ডকুমেন্টারি বা তথ্যচিত্র। আর এতে সালমান খান নিজেই অভিনয় করবেন।

চমক হলো সিনেমাটির অনেকখানি অংশের সঞ্চালনার দায়িত্বে নাকি রয়েছেন সালমান-ঘনিষ্ঠ এক নারী। ঠিক সঞ্চালনা না বলে, বলা ভালো, তার চোখ দিয়ে সালমানের জীবনকে দেখা হবে এই তথ্যচিত্রের কিছুটা অংশ জুড়ে।

কে সেই নারী? জানা গেছে, সালমান খানের সঙ্গে এক সময়ে এই মডেল-অভিনেত্রীর সম্পর্কের গুজব রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছিল বলিউডের অন্দরে। যদিও দু’জনের কেউই সে কথা কখনও স্বীকার করেননি। তবে বিষয়টি নিয়ে এখনও ফিশফিশ হয়। এই মডেল-অভিনেত্রী হলেন লুলিয়া ভান্তুর। প্রযোজনা সংস্থার পক্ষ নাকি তাকে এই তথ্যচিত্রে বিশেষ ভূমিকা পালন করতে অনুরোধ করা হয়েছিল। তিনি নাকি রাজিও হয়েছেন।

কবে এই তথ্যচিত্রের কাজ শুরু হবে, কবে এটি দেখা যাবে, তা এখনও জানা যায়নি। তবে শিগগিরই কাজটি শুরুর আভাস পাওয়া গেছে।

 

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার